কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে হেরোইনসহ ৩ জন আটক

গোদাগাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক কারবারীকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গোদাগাড়ীর শ্রীমন্তপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর তাদের কাজ থেকে  ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।


গ্রেফতারকৃতরা হলো আরিয়ান (১৯), মিজানুর রহমান মমিন (১৯) ও ওসমান গণি। আরিয়ান গোদাগাড়ীর শীমন্তপুর গ্রামের: রফিকুল আলমের ছেলে, মিজানুর রহমান মমিন একই গ্রামের আব্দুল পাভেলের পুত্র, ওসমান গণি একই গ্রামের শহিদুলের পুত্র।


জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিডির একটি দল রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গরুর হাট এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গোদাগাড়ীর শ্রীমন্তপুর উপজেলা পশু হাসপাতাল হতে ডাইংপাড়া গ্রামের পাকা রাস্তার উত্তর পাশের্^ তিনজন ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।


এমন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি রুহুল আমিনের নেতৃত্বে রাত পৌণে ৯ টায় অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে আটক করে দেহ তল্লাশী চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।


পরে তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।  

Tag
আরও খবর