কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হারিয়ে যাওয়া ওরাওঁ জনজাতির সারহুল উৎসব পালিত

“হামনিকের সংস্কৃতি হামনিকের পরিচয়” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (১০ এপ্রিল) দিনব্যাপী সিসিবিভিও’র সহায়তায় ও বাংলাদেশ ওরাওঁ বিডি কালচার ফোরাম এর আয়োজনে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার জারুল্যাপুর গ্রামে কয়েক দশক পরে ওরাওঁ জনজাতির সারহুল উৎসব পালিত হলো। এই বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন নিয়ামতপুর আদিবাসী সমন্বয় কমিটির সভাপতি বিশ^দমনি টপ্প্য। এই উৎসবে গ্রামবাসীরা পূজা করেন এবং এই দিনে চাষ করা নিষিদ্ধ। এই উৎসবের এক দিন আগে গ্রামবাসীরা উপবাস করেন। তরুণ-তরুণীরা পাশের বন থেকে শাল ফুল সংগ্রহ, কাঁকড়া ও মাছ ধরে থাকেন। উৎসব উপলক্ষ্যে গ্রামবাসী ঢোল, নাগারা ও মাদল বাজাতে বাজাতে অর্চনা করেন ও শাল গাছের পূজা করেন। শালাই বা শাল গাছের ফুলকে দেবতাদের নিবেদন করা হয়। গ্রামের পুরোহিত-পূজারীরা বর্ষবরণের এই উপলক্ষ্যে গ্রামের সৌভাগ্যের জন্য শাল ফুল, ফল, সিঁদুর, তিনটি মোরগ এবং তপন (মদ) গ্রাম দেবতাকে বলি দেন। জলের পাত্র রেখে এবং পরের দিন পরের বছরের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া দেন। গ্রামবাসীদের মধ্যে শাল গাছের ফুল বিতরণ করা হয়। গ্রামবাসী তাদের বাড়িতে তাদের পূর্বপুরুষদের আত্মার পূজা করেন এবং তাদের বিভিন্ন খাবার দেন। তাদের পূর্বপুরুষদের আত্মাকে খাবার নিবেদন করার পরই তারা খাবার খান। তারপর গান, ঢোল, নাগারা ও মান্দার তালে গ্রামবাসীরা উৎসবে মেতে উঠেন। এছাড়াও তারা ভাত থেকে তৈরি হাড়িয়াও পান করে।

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদের ওরাওঁ বিডি কালচার ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি রনি কান্ত তির্কী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গবেষক, রক্ষাগোলা মডেল ও সিসিবিভিওর নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামাল স্বপন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার, ৮ নং বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মো: মামুনুর রশিদ মামুন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র প্রামানিক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো: রঞ্জু রহমান, হাকীমপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বাদল তিগ্যা, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোনাধন টুডু, বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুমন কুজুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদের ওরাওঁ কালচার ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মানিক এক্কা ও সাধারণ সম্পাদক ইঞ্জিয়ার রিপন তির্কী।


Tag
আরও খবর