কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে নাইট কোচের ধাক্কায় গৃহবধুর মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে নাইট কোচের ধাক্কায় আম্বিয়া খাতুন ( ৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত ওই গৃহবধূ গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকার মুরগি বিক্রেতা ইন্তাজ আলীর স্ত্রী। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে ।
প্রত্যেকদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় সময় বৃষ্টি শুরু হলে ইন্তাজ ও তার স্ত্রী আম্বিয়া রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাস্তার পাশে পূর্বে থেকে তৈরি করে রাখা ঘুটোর মাচান পলিথিন দিয়ে ঢাকছিলেন। এ সময় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা নাইট কোচ একতা ট্রাভেলস (ঢাকা মেট্রো-থব ১৫থ১৫৪৯) নিয়ন্ত্রণ হারিয়ে আম্বিয়াকে ধাক্কা দেই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আম্বিয়াকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা। রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত ঘাতক নাইট কোচটি ঘটনাস্থলে ছিল।
এই ঘটনায় প্রেমতলী পুলিশ ফাঁড়ী ইনচার্জ ওসমান গনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে আম্বিয়ার মৃত্যুও খবরে পেয়ে আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজন নিহতের বাড়ীতে ভিড় জমাচ্ছেন নিহত আম্বিয়াকে দেখার জন্য। আম্বিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর