তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে দুইটি মটরসাইকেলসহ ২০০ পিচ ফেনসিডিল উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে ২টি মটোরসাইকেলসহ ২০০ পিচ ফেনসিডিল উদ্ধার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। অভিযান পরিচালনার সময় ডিবি পুলিশের ধাওয়া খেয়ে ২টি মটোরসাইকেলে ২০০ পিচ ফেনসিডিল ফেলে পালিয়েছে দুই মাদক কারবারি। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে গোদাগাড়ী চব্বিশনগর কাদমাফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম (বার) এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খাইরুল ইসলামের দিকনির্দেশনায় এবং জেলা ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মাদ রুহুল আমিনের তত্ত্বাবধানে জেলা ডিবি পুলিশের এসআই দাউদ-উজ জামান আকাশের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোদাগাড়ী চব্বিশনগর এলাকায় মাদক বিরোধী অভিযানে ডিউটি করছিলেন।

এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কাঁকনহাটের দিক থেকে চব্বিশনগরের রাস্তা দিয়ে ২ টি মটোরসাইকেলে করে ফেনসিডিল রাজশাহীতে আসছে। এ সংবাদের ভিত্তিতে চব্বিশনগর কাদমাফুলবাড়ি এলাকায় রাস্তার উপরে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় ২ টি মটোরসাইকেল কে ডিবি পুলিশের সদস্যরা থামার জন্য সিগনাল দিলে তারা ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটি টিভিএস ও গ্লামার ১২৫ সিসির মটরসাইকেলর সামনে স্কুল ব্যগে বাধা ব্যাগসহ মটরসাইকেল দুটি ফেলে দুই দিকে দুইজন মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়।
পরে ডিবি পুলিশের সদস্যরা দুই মটোরসাইকেলে থাকা ২ টি স্কুল ব্যগ থেকে ২০০ পিচ ফেনসিডিলসহ ২টি মটোরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করে ডিবি পুলিশ।

Tag
আরও খবর