তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের মোড় এবং রাজাবাড়িহাট এলাকায় এ পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোদাগাড়ী শ্রীমন্তপুর গ্রামের মৃত মান্নানের বড় ছেলে মোঃ মিলন (মাইক্রো ড্রাইভার) ও একই গ্রামের মোহাম্মদ তাজিমুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (রিক্সা চালক) ও উপজেলার নাজিরপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে মর্জিনা খাতুন (৫০) । মনিরুল ইসলামের অটোরিকশার যাত্রী ছিলেন মিলন আলী।
এলাকাবাসীরা জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিসের মোড়ে অটোরিকশা নিয়ে মহাসড়কে উঠছিলেন মনিরুল ইসলাম। এ সময় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে চালক মনিরুল ইসলাম ও যাত্রী মিলন আলী ঘটনাস্থলেই মারা যান।
অপর দিকে আজ বুধবার ভোর ৫টার দিকে রাজাবাড়িহাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মর্জিনা খাতুন। একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে। মর্জিনা খাতুনের মৃত্যুর ঘটনাতেও থানায় আলাদা আরেকটি মামলার প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর