তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

খেতুরীধাম পরিদর্শন করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শরিফ উদ্দিন

বৈষ্ণব ধর্মের মহাপুরুষ ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি উপলক্ষে প্রেমতলী খেতুরীধামে  অনুষ্ঠিত মহোৎসব পরিদর্শন করলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যার পর প্রথমে প্রেমতলী তমালতলা পরিদর্শন করেন। তমালতলা পরিদর্শন করে খেতুর গ্রামে ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়ি মন্দিরে (খেতুরীধামে) যান। খেতুরীধামে গৌরাঙ্গবাড়ি ট্রাষ্টের সভাপতি, সম্পাদক ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে খেতুরী ধামের বিভিন্ন মন্দির ঘুরে দেখেন, ভক্তদের কীর্ত্তন গান শ্রবন করেন। খেতুরীধাম পরিদর্শন কালে ভক্তদের সুভেচ্ছা জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন বলেন, বৈষ্ণব ধর্মের মহাপুরুষ ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথির মহোৎসবে আমি এসেছি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আমাদের পাটি বিএনপির পক্ষ থেকে ভক্তদের সুভেচ্ছা জানাতে।
শরিফ উদ্দিন বলেন, ‘ ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি উৎসবে যে মেলা বসে সেটা শুধু সনাতন বা বৈষ্ণব ধর্মের মানুষের নয়, সব ধর্মের মানুষই আসে। আমারা হলাম মানবজাতী, আমাদের পরিচয় আমরা মানবজাতী। খেতুরীধামের উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য সুপ্রাচীন।’
খেতুরীধাম পরিদর্শন শেষে ইসকন পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সঙ্গে ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিমুসসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলু, দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, উপজেলা মৎসজীবি দলের সভাপতি আব্দুল জলিল রবু, গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডঃ মোঃ রফিকুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নাসিরুদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ, পৌর যুবদলের আহবায়ক মাহবুবর রহমান বিপ্লব, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো রফিকুল ইসলাম, যুবনেতা মোস্তাফিজুর রহমান হিমেল, গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কুরবান আলী, গোদাগাড়ী উপজেলা ছাত্রদল আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুত, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ , গোদাগাড়ী উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন, সাইফুদ্দিন টমাস, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইমরুল কায়েস ইমুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।

Tag
আরও খবর