কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আমরা নতুন দেশের জন্য, নতুন প্রজন্মের জন্য কাজ করবো --- শরিফ উদ্দিন

৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা যে কষ্ট করে ঘাম ও রক্ত ঝড়িয়ে প্রশিক্ষন নিয়েছি, কশম খেয়েছি দেশের জন্য জীবন বিলিয়ে দিব। তাহলে আমরা কেন এখন অন্য দিকে যাব। আমাদের এখন দেশের জন্য, সমাজের জন্য, দেশ ও সমাজকে উন্নত করার জন্য কাজ করতে হবে। নতুন বাংলাদেশ এবং এই বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য উপযুক্ত পরিবেশর তৈরী করতে আমাদের কাজ করতে হবে। আমাদের নিজেদের জন্য চাওয়া পাওয়ার কিছুই নেই। নতুন দেশে নতুন প্রজন্মের জন্য কাজ করে যেতে হবে। এ কথা গুলো বললেন গোদাগাড়ী উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সমিতির সমন্বয় সভায় প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন।
আজ বুধবার সকাল ১১ টার সময় গোদাগাড়ী উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সমিতির আয়োজনে গোদাগাড়ী উপজেলা মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি গোদাগাড়ী উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আসাদুল হক বিশ্বাস।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোজাফ্ফর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু হানিফ, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাদিকুল ইসলাম, মুন্ডুমালা আর্দশ সৈনিক সমিতির পরিচালক ও মুন্ডুমালা বনিক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সকল সদস্য বৃন্দ।
কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে সমন্বয় সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মাইনুল ইসলাম।

Tag
আরও খবর