কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজশাহীতে দেশবরেণ্য বাউল শিল্পী শফিকে কান্তকবি পদক প্রদান

পঞ্চকবির অন্যতম রাজশাহীর সন্তান রজনীকান্ত সেনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে গুনীজন সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর লালনশাহ পার্ক মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

কান্তকবির মেলা ও জয়বাংলা সাংস্কৃতিক জোট, রাজশাহী আয়োজিত অনুষ্ঠানে দেশবরেণ্য বাউল শিল্পী শফি মন্ডলকে কান্তকবি পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে বাউল শিল্পী শফি মন্ডলকে উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁর হাতে মানপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাউল শিল্পী শফি মন্ডলকে দেশ ও দেশের বাহিরের মানুষের কাছে অনেক জনপ্রিয়। তাঁকে আজকে যে সম্মাননা দেওয়া হলো, তিনি তার চেয়ে অনেক উপরের। বাউল শিল্পী শফি মন্ডলকে সম্মাননা দেওয়ায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

মেয়র আরো বলেন, রাজশাহী সাংস্কৃতিক চর্চার উর্বর ভূমি। এখনকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে বারবার বাঁধাগ্রস্ত হলেও যারা সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সাথে আমরা ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।

অনুষ্ঠানে সংবর্ধিত শিল্পী শফি মন্ডল বলেন, মাত্র কিছুদিন হলো আমি বৈরাগী নিয়েছি। জীবনের এই ক্লান্তিকালে আমাকে যে সম্মাননা দেওয়া হলো, তাতে আমি অনেক আনন্দিত। এ সময় ভবা পাগলার গান গেয়ে শিল্পী শফি মন্ডল বলেন, ‘কে দেয় সম্মান, কে করে অপমান, এমন ছলনা, কেন হে প্রভু।

এরআগে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। সভাপতিত্ব করেন কান্তকবির মেলা, রাজশাহীর সভাপতি অর্চনা প্রামাণিক লিপি। অনুষ্ঠানে কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলার সভাপতি কল্পনা রায়, কান্তকবির মেলা, রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর