কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে আঁখি আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। সোমবার (২১ নভেম্বর) উপজেলার গড়েরমাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আঁখি আক্তার নওগাঁ জেলার নেয়ামতপুরের আফজাল হোসেনের মেয়ে।

লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, প্রেম থেকে আঁখির বিয়ে হয় মৃত বজলুর রহমানের ছেলে সাগরের সাথে। বিয়ের পর থেকেই শারিরীক এবং মানসিক  নির্যাতন করতেন সাগর। অত্যাচার সহ্য করতে না পেরে আখি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। এলাকাবাসী দেখে কয়েক দফা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। কিন্তু শেষ রক্ষা হলো না,  সোমবার সাড়ে চারটার দিকে গলাই ফাঁস দেয় আঁখি আক্তার। 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ। 

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (মর্গে) পাঠানো হয়েছে। লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গৃহবধূর বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag
আরও খবর