তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে ছাত্রনেতা টমাসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন টমাসের উপর বালু দস্যুদের বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার ফুলতলা এলাকায় এলাকাবাসীর আয়োজনে বালু দস্যুদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
গোদাগাড়ীতে পদ্মা নদীর বালুমহাল ইজারা নিয়ে অবাধে নদীর তীরবর্তী এলাকার পলিমাটি কেটে ইটভাটায় বিক্রির ফলে পদ্মার তীর রক্ষাবাঁধ ও তীরবর্তী গ্রামগুলো ভাঙনের ঝুঁকির মধ্যে পড়েছে। পলিমাটি কাটার প্রতিবাদ করার কারণে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন টমাস। তার বাড়ি বালুমহাল সংলগ্ন মাদ্রাসা মোড় এলাকায়। আহত সাইফুদ্দিন টমাস এখন উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাকে মারধরের প্রতিবাদে এলাকাবাসী ফুলতলা বালুমহালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
মানব বন্ধনে বক্তারা বলেন, বালুমহাল ইজারা নেওয়ার পর থেকেই নদীর মাটি কাটা হচ্ছিল। কিন্তু ইজারাদার তৎকালীন ফ্যাসিবাদ আওয়ামী সরকারের এমপি আসাদের লোক। আসাদ ও ইজারাদারের  লোকজন ও আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর ভয়ে পদ্মা নদীর তীরবর্তী গ্রামের মানুষ প্রতিবাদ করার সাহস পাননি। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর স্থানীয়রা বালুমহালে মাটি কাটার প্রতিবাদ করতে শুরু করেন। কয়েকদফা তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। সর্বশেষ ২৬ নভেম্বর/২৪ ইং উপজেলা সদরে মানববন্ধনও করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পদ্ম্না নদীর তীর ঘেসে পলিমাটি কাটা, সরকারি নিয়ম না মেনে বালু উত্তোলন ও রাস্তায় ওভার লোড বালু বহনকারী  ড্রামট্রাক বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। তারাও এলাকাবাসীর দাবির সাথে এক হয়ে দাবি জানায়। কিন্তু রহস্য জনক কারনে প্রসাশন ইজারাদারের পক্ষের ভুমিকা পালন করছে।
কোট চত্বরে বালু দস্যু ডিকো, বাবু, সাজিমসহ বালু দস্যুরা টমাসের উপর বর্বর হামলা ও সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে নির্যাতন করেছে তাদের আইনের আওয়াতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করে বক্তারা বলেন, ‘যখনই ঘাটে মাটি কাটার প্রতিবাদ করা হয়, তখনই গ্রামবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়। গত বছর তো ইজারাদার গ্রামবাসীর বিরুদ্ধে মামলাও করেছিলেন। আমরা বালুমহাল থেকে কোন চাঁদা চাই না। এই ইউনিয়নে কোন বালুমহালও চাই না।’
এদিকে ইজারাদারের লোকজন একই এলাকায় কোদাল হাতে মানববন্ধনের চেষ্টা করলে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে উঠেলে তরা সেখান থেকে সরে যান।

Tag
আরও খবর