কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শরীফ উদ্দিন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) এর সর্বস্তরের জনসাধারণসহ দেশ ও প্রবাসে বসবাসরত সকল শুভাকাঙ্খীদের ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় শরীফ উদ্দিন বলেন, ইংরেজী নববর্ষ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক-এই কামনা করি। শুভ নববর্ষ।
“নতুন বছর আসে নতুন বার্তা নিয়ে। গেল বছরের সকল গ্লানি, হতাশা, অপ্রাপ্তি ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে ইংরেজী নববর্ষ-২০২৫ কে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। দেশ ও বিশ্ব শান্তির লক্ষ্যে কাজ করতে হবে একতাবদ্ধ হয়ে।
দেশের জনগণ ইংরেজী নববর্ষ-২০২৫ কে স্বাগত জানাচ্ছে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশে গণতন্ত্র এবং সুশাসনকে আলিঙ্গন করার প্রত্যয় নিয়ে। নতুন বছরে বাংলাদেশ দুঃশাসনমুক্ত হোক, গণতন্ত্রের আলোয় উদ্ভাসিত হোক, জনগণের ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হোক এবং সকলে ঐক্যবদ্ধভাবে জনপ্রত্যাশিত শক্তিশালী গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন, সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী, অর্থনীতি পুনরুজ্জীবিত এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে একটি ঐক্যবদ্ধ জাতি প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু হোক-এই আমাদের প্রত্যাশা।
ইংরেজী নতুন বছর-২০২৫ সকলের জন্য হয়ে উঠুক আনন্দময়, সাফল্য ও সমৃদ্ধির, আমি এ কামনা করি।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”  

Tag
আরও খবর