কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে কোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি সুকতারা ও মনিরুজ্জামান, নিঃস্ব ২৯/৩০ টি পরিবার

রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশ পাঠাবো ও বিভিন্ন কর্মসংস্থান তৈরি করে দিব বলে ২৯/৩০ জনের কাছ থেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে প্রায় ২/৩ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে সুকতারা ও মনিরুজ্জামান নামে এক প্রতারক দম্পতি। প্রতারক দম্পতির ফাঁদে পড়ে এলাকার প্রায় ২৯/৩০ টি পরিবার নিঃস্ব হয়ে গেছে।
প্রতারক দম্পতি সুকতারা বেগম ও তার স্বামী মনিরুজ্জামান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর এলাকায় বসবাস করছিলো। সুকতারার গ্রামের বাড়ি বাসুদেবপুরে ও তার স্বামী মনিরুজ্জামানের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কামরাঙ্গাচালা।
এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতারণার অভিযোগ এনে প্রতারক দম্পতির বিরুদ্ধে ৪ জানুয়ারী শনিবার বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে ভুক্তোভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তোভোগী মোসাঃ শারমিন খাতুন।
অভিযোগসূত্রে জানা যায়, প্রতারক সুকতারা ও তার স্বামী মনিরুজ্জামান ৪-৫ বছর আগে বাসুদেবপুর গ্রামে এসে ভাড়া বাসায় বসবাস শুরু করে এবং বাসুদেবপুর হাই কেয়ার মোড়ে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ছোট পরিসরে একটি গার্মেন্টস এর ব্যবসা শুরু করে। সুকতারা বেগম নিজেকে মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকুরি করেন বলে এলাকায় পরিচয় দিত। এই সুবাদে ধীরে ধীরে এলাকার মানুষের সাথে পরিচয় হয়। এলাকায় প্রতারক দম্পতি উদ্যোক্তা হিসেবে, কুটির শিল্প গড়ে তোলার প্রস্তাব, কাথা সেলাই, বুটিক্স এর কাজ জামা কাপড় বিভিন্ন ডিজাইনার ইত্যাদি কাজের প্রলোভন দেখিয়ে সবাইকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাই, বিদেশে পাঠানো, বিভিন্ন দপ্তরে চাকুরি দেওয়ার প্রলোভন দিয়ে স্বল্প সুদের ব্যাঙ্ক ঋণের মাধ্যমে পুজির ব্যবস্থা করে দিবে বলে আশ্বাস দেন। পরবর্তীতে ২৯/৩০ জনকে বিভিন্ন কৌশলে ব্যাংক ও এনজিও থেকে লোন উত্তোলন করায়। লোনের টাকা ব্যবসার পুঁজির হিসাবে টাকা ব্যবহার করা হবে বলে নিয়ে নেই প্রতারক দম্পতি। অতঃপর কিছুদিন লাভাংশ হিসেবে কিছু ব্যক্তিকে টাকাও প্রদান করে। তারা এলাকায় আসার দেড় বছরের মধ্যে বিভিন্ন জায়গায় জমি, বিলাসবহুল বাড়ি তৈরি করে। সে বাড়িতে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীবাহিনীদের নিয়ে ভোজ সভা, পার্টি ইত্যাদি সেখানে তারা করত। গ্রামের সবাইকে ক্ষমতার দাপট দেখাতো এমপির ভয় দেখিয়ে।
গ্রামের প্রায় ২৯/৩০ মানুষকে লোভ দেখিয়ে প্রায় ২/৩ কোটি টাকা হাতিয়ে নেই। টাকা হাতিয়ে নিয়ে গত ৫ আগস্ট সরকারের পতন হওয়ার সাথে সাথেই তারাও পালিয়ে আত্বগোপনে চলে যায়।


ভুক্তভোগীরা প্রতারক দম্পতির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে টাকা দেওয়ার আশ্বাস দেই কিন্তু পরবর্তীতে টাকা ফেরত দিতে নানা প্রকার টাল-বাহানা শুরু করে, এ অবস্থায় ভুক্তভোগীরা একত্রিত হয়ে প্রতারক দম্পতিকে এলাকায় এসে হিসাব পরিশোধ করতে বললে কোনো টাকা ফেরত দিবে না বলে হুমকি  প্রদান করে বেশি বাড়াবাড়ি করলে প্রত্যেক বিভিন্ন মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হবে। ইতিমধ্য বাসুদেবপুরের বাড়িতে বিক্রয়ের আলোচনা চলছে। কিন্তু ভুক্তভোগীরা প্রতিবাদ করলে ক্রেতাগণ নিতে চায়না।
এর আগে ভুক্তোভোগীরা প্রতারনার মাধ্যমে টাকা আত্বসাতের অভিযোগে প্রতারক দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নিকট ২৩ শে ডিসেম্বর ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২০ ডিসেম্বর লিখিত অভিযোগ দেন।
প্রতারক দম্পতি প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হওয়া ভুক্তোভোগীরা সুবিচার ও প্রাপ্ত টাকা পাওয়ার ব্যবস্থা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট শুভদৃষ্টি কামনা করেছে।

Tag
আরও খবর