কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দখলদারদের দখলে এখনো ডিপ, নিয়োগ প্রাপ্ত অপারেটররা পাচ্ছেনা ডিপের দায়িত্ব

বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের গভীর নলকূপের (ডিপ) নিযোগ প্রাপ্ত অপারেটররা পাচ্ছেনা ডিপের দায়িত্ব। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের পরবর্তী জোর পূর্বক অবৈধ ভাবে যারা গভীরনলকুপ দখল করে রেখেছে সেই দখলদাররা নিয়োগ প্রাপ্ত গভীর নলকুপের অপারেটরদের ডিপের দখল ছাড়ছেনা বলে অভিযোগ তুলেছে উপজেলার রিশিকুল ইউনিয়নের রিশিকুল-২ গভীর নলকূপের নিয়োগ প্রাপ্ত অপারেটর মো: মিনহাজুল আবেদিন ও শাহাপুর-২ গভীর নলকূপের নিয়োগ প্রাপ্ত অপারেটর মোসাঃ মালেকা বেগম।
নিয়োগ প্রাপ্ত অপারেটর মো: মিনহাজুল আবেদিন ও মোসাঃ মালেকা বেগম বলনে, বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ গত সোমবার, ১৭/২/২৫ তারিখে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ পত্র হস্তান্তর করেন। নিয়োগ পত্র পাওয়ার পর গভীর নলকূপের চাবি নিতে গেলে অবৈধ ভাবে ডিপ দখলদার রিশিকুল ইউনিয়নের বাউপুর গ্রামের মোঃ নূরুল ও রিশিকুল গ্রামের মোঃ শওকত আলী চাবি দিচ্ছে না। তারা ডিপ দুইটি জোর করে অবৈধ ভাবে দখল করে রেখেছে।
আমরা যদি দখল নিতে যায় তাহলে দখলদারদের সাথে রক্তক্ষয়ি সংর্ঘষ করে ডিপ দখল নিতে হবে। আমরা চাইনা সংর্ঘষে জড়াতে।
গভীর নলকূপ দুইটি ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী জোর পূর্বক অবৈধ ভাবে দখল করে রিশিকুল ইউনিয়নের বাউপুর গ্রামের মোঃ নূরুল (শাহাপুর -২) ও রিশিকুল গ্রামের মোঃ শওকত আলী (রিশিকুল-২)।
তারা দুঃখ প্রকাশ করে বলেন, বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন এই দখলদার দুইজন অপারেটর হওয়ার জন্য কোন আবেদন করেনি। পক্ষান্তরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা গভীর নলকূপ দখল করে রেখেছে। মোঃ শওকত ও মোঃ নূরুল ব্যারিষ্টার মিলনের সমথর্ক। বিএনপির নাম ভাঙ্গিয়ে তারা দখল করে রেখেছে বলে অভিযোগ করেন নিয়োগ প্রাপ্ত অপারেটর মো: মিনহাজুল আবেদিন ও মোসাঃ মালেকা বেগম ।

নিয়োগ প্রাপ্ত অপারেটরদের দাবি বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ যাদের নিয়োগ দিয়েছে তাদের গভীর নলকূপ বুঝিয়ে দেওয়া হোক।
এ বিষয়ে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ কাকনহাট জোনের ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুল আওয়াল বলেন, এটা দির্ঘ দিনের সমস্য। দ্রুত এ সমস্যার সমাধান হবে।

Tag
আরও খবর