তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ ৩ জন নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছে। সোমবার ভোরে ৪ টার সময় রাজাবাড়ীহাট যুবউন্নয় প্রশিক্ষন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ৩ জনকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
নিহতরা হলেন, অ্যাম্বুল্যান্স চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুর জৌবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।
এলাকাবাসী জানায়, সোমবার ভোর ৪ টার সময় রাজশাহীর দিক থেকে আসা চাপাইনবাগঞ্জগামী ট্রাকের সাথে গোদাগাড়ী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী অ্যাম্বুলেন্সের রাজশাহী- চাপাই মহাসড়কে রাজাবাড়ীহাট যুবউন্নয় প্রশিক্ষন কেন্দ্রের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরত্বও আহত হয় ৩ জন। আহতদের এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
্গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন জানায়, হৃদরোগে আক্রান্ত ঠাকুর জৌবন গ্রামের সুন্দরী রানীকে নিয়ে গোদাগাড়ী থেকে অ্যাম্বুলেন্সটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট বিজিবি চেকপোস্টে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক জুয়েলসহ ঘটনাস্থলে তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ গটনা স্থলে যায়। পরে অ্যাম্বুলেন্স ও ট্রাকটিকে রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়া হয়।
হাসপাতালের মুখপাত্র ডা: সংকর কে বিশ্বাস জানান, আহত ৩ জনকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুত্বর। তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছে।

Tag
আরও খবর