লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার

গোদাগাড়ীতে শেষ হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫

 “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে সমাপনি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫। আজ মঙ্গলবার (৩ জুন) গোদাগাড়ী উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে শেষ হলো এই সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনগণ, স্কুল মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রী।
সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: অহেদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোমেনুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (ঊঘঞ) ডা. শফিউল ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শীতাংশু ব্যানার্জী, গাইনী কনসালটেন্ট ডা. মোছাঃ জান্নাতুল ফেরদৌস, সার্জারি কনসালটেন্ট ডা. শফিউল আজম।
এছাড়াও অংশগ্রহণ করেন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক, মিডওয়াইফ ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজন ৭ দিন ব্যাপি নানা সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য: পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও সুষম আহারের গুরুত্ব নিয়ে আলোচনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টির গুরুত্বকে তুলে ধরে চিত্রাংকন প্রতিযোগিতা, স্কুলগামী শিশু ও দরিদ্র পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ সেবা শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং মা-বাবার জন্য পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
সমাপনি অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতা যে সকল ছাত্র ছাত্রী বিজয়ী হয়েছে তাদের হাতে পুরুষ্কার তুলে দেওয় হয় এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে চাউল, ডাল, তেল, আলু ও ডিম বিতরন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল জাহিদ বলেন, “সুস্থ জাতি গঠনে পুষ্টি অপরিহার্য। এই জাতীয় পুষ্টি সপ্তাহের মাধ্যমে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের মাঝে সুষম খাবারের বিষয়ে সচেতনতা তৈরি হবে।”
স্থানীয় নাগরিকদের প্রত্যাশা, এমন আয়োজন জনগণের খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আসবে এবং অপুষ্টিজনিত সমস্যা হ্রাস পাবে।

Tag
আরও খবর