লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের

পিরিজপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

পিরিজপুর ৪ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে আজ শুক্রবার বিকাল ৫টার সময় পিরিজপুর হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে পিরিজপুর ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: আলমগীর হোসেন তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ। 

পিরিজপুর ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অরণ্য  কুশুম।

কর্মী সম্মেলনে বক্তারা বলেন, সকলকে সকল  ভেদাভেদ ভুলে গোদাগাড়ী- তানোরের বিএনপির কান্ডারী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনের হাতকে শক্তিশালী করতে এক হয়ে কাজ করতে হবে। সামনে বিএনিপর কঠিন পরীক্ষা। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করে আনতে হবে।

বক্তারা আরো বলেন, এখন থেকেই পাড়া মহল্লায় গিয়ে সাধারন মানুষের কাছে ধানের শীষের পক্ষে প্রচার করতে হবে এবং ভোট চাইতে হবে।

সম্মেলন বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরিজপুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সহ সাধারণ সম্পাদক জয়দুল ইসলাম ফেন্সু, বিএনপি নেতা ইয়াসজুদ্দান, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাকিব রাজিব, উপজেলা যুবদলের আহবায়ক কিমিটর সদস্য রফিকুল ইসলাম ( রফিক ডাক্তার),  যুবনেতা বাশার, পিরিজপুর ৪নং ওয়ার্ড যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ। 

Tag
আরও খবর