লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত

রাজশাহী অভিমুখী যাত্রার পথে রবিবার দুপুরে গোদাগাড়ীর গোলচত্ত্বরে জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শুরুর পূর্বে নেতৃবৃন্দকে অভিবাদন জানান রাজশাহী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব মোঃ রহমতুল্লাহ ও স্থানীয় জনতা। এ সময় নেতাকর্মীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় যুবক ও প্রবীণরা।

গোদাগাড়ীতে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক  নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। তিনি বলেন, গোদাগাড়ীর মানুষের প্রতিরোধের সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা। এই জনপদ বারবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা বৈষম্য, দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে এসেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।


তিনি আরও বলেন, আমরা যারা রাজপথে কাজ করি, জনগণই আমাদের শক্তি। এই পথেই গণতন্ত্রের বিজয় সম্ভব।

এসময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক  হাসনাত আব্দুল্লাহ উপস্থিত জনতার দাবির প্রেক্ষিতে স্লোগান দিতে শুরু করলে, স্থানীয় যুবক-শ্রমজীবী মানুষ, দোকানদারসহ শতাধিক মানুষ ‘গণতন্ত্র চাই, অধিকার চাই’, ‘গোদাগাড়ীর দাবি, মানুষের মুক্তি’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে গোদাগাড়ী চৌরাস্তা মোড় মুখরিত হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় কৃষকের ন্যায্যমূল্য, গরিব মানুষের চিকিৎসার সুযোগ বৃদ্ধি, রাস্তা-ঘাটের উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে তাঁরা সোচ্চার। জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপস্থিতিতে এই দাবি আরও জোরালোভাবে জানানো হয়েছে।

সংক্ষিপ্ত এই পথসভা শেষে নেতারা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেন। 
Tag
আরও খবর