লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার

বাংলাদেশের পজিটিভ পরিবর্তনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে : শরীফ উদ্দিন

বাংলাদেশের পজিটিভ পরিবর্তন নিশ্চিত করতে হলে তারেক রহমানের প্রণীত ৩১ দফা রোডম্যাপ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন। তিনি বলেছেন, দেশের জনগণের অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য এই ৩১ দফা রোডম্যাপই হচ্ছে একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা, যা কার্যকর হলে দেশে ইতিবাচক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আসবে।

তিনি বলেন, আড়াই বছর আগে বিএনপি যে ৩১ দফা প্রস্তাব করেছে, সেটি এখন জনগণের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের ভোটাধিকার ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে। আমরা দেশের প্রতিটি মানুষকে সাথে নিয়ে এই পরিবর্তনের যাত্রায় এগিয়ে যেতে চাই।

মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন শুক্রবার (১১ জুলাই) বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক ৩১ দফা পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

গোদাগাড়ী উপজেলার আ.ফ.জি পাইলট উচ্চ  বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সামজাদ আলী।

মো. শরীফ উদ্দিন  আরো বলেন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে, সুষ্ঠু নির্বাচন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে বিএনপির ৩১ দফা রোডম্যাপ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তারা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশে পজিটিভ পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় বক্তারা আরও উল্লেখ করেন, দেশের মানুষের ভোটের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, যুব সমাজের কর্মসংস্থান ও শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আনা সহ নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এই ৩১ দফায়। তারা দেশের সবস্তরের মানুষকে এই দফাগুলো নিয়ে সচেতন হতে এবং আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আরও বলেন, বর্তমান প্রজন্মকে পজিটিভ চিন্তা, সৎ রাজনীতি ও উন্নয়নমুখী কর্মপন্থায় উদ্বুদ্ধ করতে হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এর মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন। 
সভাপতি আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুল, পৌর বিএনপির সাবেক সাধারণ ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম,  পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব,  ডাংপারা বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
সভা শেষে গোদাগাড়ী ডাংপাড়া এলাকায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন মেজর জেনারেল (অবঃ)  মো: শরীফ উদ্দিন।  
Tag
আরও খবর