কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে--- শরীফ উদ্দিন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন, আজ প্রধান উপদেষ্টা  জুলাই সনদ ঘোষণা করেছেন,  দেশের সাধারণ মানুষ চাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা  করতে হবে। এই  নির্বাচন  হবে  নিরপেক্ষ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য। ।
 আজ ৫  আগস্ট গোদাগাড়ী উপজেলা  বিএনপি ও  অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকীতে বিজয় - আনন্দরালী   শেষে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে বিএনপির নেতা কর্মীদের উপর যত  হামলা মামলা নির্যাতন হত্যা হয়েছে তার বিচার হতে হবে । 
এই বিচার একটি  চলমান প্রক্রিয়া তাই কেউ কেউ নির্বাচনকে বিচারের নামে বিলম্বিত করার চেষ্টা করছে।
 তিনি বলেন বিএনপি তো আগেই সংস্কারের ঘোষণা দিয়েছে। জনগণ ভোটের পর জবাবদিহি প্রশাসন চাই , এলাকার উন্নয়ন চাই।  তিনি আরো বলেন ৫ এই আগস্টের পর  ফ্যাসিস্ট সরকারের  প্রধান  হাসিনা এখন কোথায় ? তিনি এখন কুটুম বাড়িতে পালিয়েছেন। তারও বিচার বাংলার এ মাটিতে হতে হবে ।  ২০২৪ সালের  গনঅভ্যুত্থানের আন্দোলনে শহীদদের রুহের  মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন । দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে তিনি বলেন, আগামীতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে আমাদের সাথে রাজনীতি করবেন এবং দেশ গড়তে নেতৃত্ব দিবেন । আনন্দ র‍্যালির আাগে গোদাগাড়ীতে  জুলাই যোদ্ধাদের  সম্মাননা স্মারক প্রদান করেন। আনন্দ র‍্যালিতে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিট থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন ।
Tag
আরও খবর