কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তানোরে কলেজ ছাত্রীর আত্নহত্যা, প্রেমিকের নামে প্ররোচনার মামলা

রাজশাহীর তানোরে প্রেমিকের উপর অভিমান করে নিজ ঘরের ফ্যানের সাথে গলাই উড়না পেচিয়ে আত্নহত্যা করেছে এক কলেজ ছাত্রী। ওই ছাত্রীর নাম জুলেখা খাতুন স্থৃতি (১৭)। 


সে তালন্দ সরদার পাড়া গ্রামের রুস্তোম আলীর কন্য এবং তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেনীর ১ম বর্ষের ছাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে। 


এঘটনায় মৃতের মা হিরা বিবি বাদি হয়ে প্রেমিক কুজি শহর গ্রামের সাজাহান আলীর পুত্র আজাহার আলী (২১) কে আসামী করে তানোর থানায় একটি আত্নহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছেন। 


পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। অপর দিকে প্রেমিককে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে পারেননি। 


এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে প্রেমিক আজাহার আলী তার প্রেমিকা ওই কলেজ ছাত্রীর মোবাইল ফোনে ফোন করে বিভিন্ন কথা বলার পর পরই প্রেমিকা আত্নহত্যা করে। 


তিনি বলেন, এবিষয়ে তদন্ত চলছে, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে, থানায় একটি আত্নহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে, আসামী গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

আরও খবর