লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের

গোদাগাড়ীতে ইউএনও’র উদ্যোগে শিশু পার্ক, খেলাধুলায় আনন্দে মেতে উঠছে শিশুরা

সীমান্তবর্তী উপজেলা রাজশাহীর গোদাগাড়ী উপজেলা। এই উপজেলায় শিশুদের জন্য ছিলনা কোন বিনোদন কেন্দ্র। শিশুদের মানসিক বিকাশে বিনোদন কেন্দ্র গুরুত্ব পুর্ণ ভুমিকা রাখে। শিশুদেও মানসিক বিকাশের কথা চিনÍা করে শিশুদের জন্য একটি শিশু পার্ক চালু করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ। উপজেলা পরিষদ চত্বরেই স্থাপিত এই পার্কে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১ থেকে ১২ বছর বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করে খেলাধুলা ও বিনোদনের সুযোগ পাচ্ছে।

এই পার্কে দোলনা, স্লিপার, স্লাইডার, দোলনা চেয়ার, শিশুদের জন্য নিরাপদ হাঁটার জায়গা এবং বসার জন্য রঙিন বেঞ্চসহ শিশুদের জন্য আকর্ষণীয় নানা রকমের খেলার সরঞ্জাম স্থাপন করা হয়েছে। পার্কের চারপাশ সবুজ গাছপালায় ঘেরা, যা শিশুদের মানসিক বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করেছে।

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “সীমান্ত এলাকার শিশুরা খেলাধুলার পর্যাপ্ত সুযোগ পায় না। শিশুরা যেন প্রযুক্তির আসক্তি থেকে দূরে থাকে এবং প্রকৃতির সাথে মিশে আনন্দো ও খেলাধুলা করতে পারে, সেই চিন্তা থেকেই উপজেলা পরিষদ চত্বরে এই শিশু পার্ক স্থাপন করেছি।”

তিনি আরও জানান, শিশুরা যেন অভিভাবকদের সাথে সময় কাটাতে পারে এবং সুস্থ বিনোদন উপভোগ করতে পারে, এজন্য পার্কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের বিনোদনের পাশাপাশি এখানে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত পর্যবেক্ষণও করা হচ্ছে।

পার্কে আসা শিশুদের অভিভাবকরা জানান, গোদাগাড়ীতে এমন একটি পার্ক দীর্ঘদিনের চাহিদা ছিল। মা হোসনে আরা বলেন, এখানে এসে বাচ্চারা আনন্দে খেলছে। আগে এমন কোনো জায়গা ছিল না। এটি আমাদের এলাকার জন্য আশীর্বাদ।

সাংবাদিক জামিল আহম্মেদ বলেন, শিশুদের মানসিক বিকাশ এবং সামাজিক মেলামেশার সুযোগ সৃষ্টিতে এই পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে শিশুরা বাড়ির চার দেয়ালের মধ্যে বন্দী না থেকে খোলা বাতাসে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারবে।

এদিকে, ইউএনও’র এই ব্যতিক্রমী উদ্যোগ উপজেলায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং অন্যান্য স্থানেও এমন উদ্যোগ গ্রহণের জন্য এটি একটি উদাহরণ হতে পারে।


Tag
আরও খবর