বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। “পিআর পদ্ধতি সম্পর্কে সাধারণ ভোটারদের বোঝাপড়া কম, এটি জনগনের জন্য গ্রহণযোগ্য নয়।” তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পূর্ণ প্রস্তুতি এবং ঐক্যের বার্তা প্রদান করেন।
তানোর উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার বিকালে তানোর গোল্লা পাড়া বাজার ফুটবল মাঠে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রথমেই তিনি জুলাই গনঅভ্যুত্থানের আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বক্তব্য শুরু করেন।
প্রধান অতিথি শরীফ উদ্দিন বলেন, নির্বাচনি ট্রেন চলা শুরু হয়ে গেছে। আপনারা যে বগিতে আছেন সেই বাগি রেল লাইনের উপরে আছে। এটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আল্লাহতালা ১৭ বছর পর নির্ববাচনের সুযোগ দিয়েছে। আমাদেরকে এই নির্বাচনে উর্ত্তীন হতে হবে। গোদাগাড়ী তানোরে মা বোন, নানী খালাদের ভোট বেশী। মা বোন নানী খালাদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। শুশু উদ্বুদ্ধ করলেই হবে না। ধানের শীষে সিল মারার জন্য উদ্বুদ্ধ করতে হবে। যাতে ধানের শীষে সিল মারে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের সময় আপনাদের এই তানোর এলাকার এক জন এমপি ছিলেন। তিনি কি করেছেন আমার চাইতে আপনারা ভালো জানেন। আমরা তার মতো এমপি হতে চাই না। আমি হতে চাই ব্যারিস্টার আমিনুল হকের অনুসারী।
তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
রাজশাহীর তানোরে উপজেলার গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে বিকেলে জুলাই-আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে স্মরণকালের সর্ববৃহৎ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, ড্যাব রাজশাহী জেলা সদস্য ডাক্তার মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ কবির, কামারগাঁ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ডাইমন্ড।
আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রিমন, তানোর পৌর কৃষকদল সাবেক আহবায়ক আব্দুর রশীদ, তানোর উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোতালেব হোসেন, তানোর উপজেলা সেচ্ছা সেবক দল সাবেক সাধারন সম্পাদক আব্দুল লতিফ, আফজাল হোসেন, আরশাদ আলী প্রমুখ।
এছাড়াও গোদাগাড়ী উপজেলা, পৌরসভা, কাকনহাট পৌরসভা, তানোর উপজেলা, পৌরসভা, মুন্ডুমালা পৌরসভাসহ দুই উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।
হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণে সমাবেশটি ছিল প্রাণবন্ত ও উৎসাহপূর্ণ। বৃষ্টির ক্রমাগত ঝরাতে বাধা দিলেও সকালে থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক পদচারনায় ঢাকা পড়ে জনসভাস্থল। তানোরে গত প্রায় দুই দশক পর এত বড় ও সুসংগঠিত জনসভা অনুষ্ঠিত হলো যা স্থানীয় রাজনীতি ও দলীয় প্রেরণায় নতুন প্রাণ সঞ্চার করেছে। বিএনপির স্মরণকালের সর্ববৃহৎ এই জনসভায় এক অপশক্তির প্রভাব ও আধিপত্য নির্মূল হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এই জনসভা এটাই প্রমান করেছে বিএনপির মূল শক্তি দল ও সাধারণ নেতাকর্মীর ঐক্য।
আয়োজক কমিটি জানিয়েছে, এই সমাবেশে তানোর বিএনপির নিপীড়িত ও আদর্শিক নেতা-কর্মীরা প্রাণের উচ্ছ্বাসে একত্রিত হয়েছেন। তানোরে জুলাই বিপ্লবের পর এটি সর্ববৃহৎ জনসমাবেশ বলে দাবি করা হয়েছে।
দীর্ঘ এক দশক পর তানোরে বিএনপির রাজনীতিতে যে এত বিশাল প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে তার কারণে নেতাকর্মীরা আবার সক্রিয়ভাবে দলীয় কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন। এতে দলীয় ঐক্যের বাতাস বইতে শুরু করেছে। দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সম্পূর্ণ ভেদাভেদ ভুলে একত্রিত হওয়ায় সফলতা ও উদ্দীপনা ফিরে এসেছে।
সমাবেশ শেষে দোয়া ও কোরআন খুলিফাতের মাধ্যমে শহিদ, আহতদের মাগফিরাত ও সুষ্ঠু সুস্থতা কামনা করা হয়। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হয়।
তানোরে বিএনপির এই স্মরণকালের জনসভা স্থানীয় রাজনীতিতে এক নতুন সম্ভাবনার সূচনা করেছে এবং দলীয় ঐক্য ও জনসংহতির মাধ্যমে আগামী নির্বাচনে জয় নিশ্চিত করতে সক্ষম হবে বলে নেতৃবৃন্দ আশাবাদী।
একইদিন জনসভার পূর্বে হক ফাউন্ডেশনের উদ্যোগে কামারগাঁ ইউনিয়নের মাদারিপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় শতাধিক বাকপ্রতিবন্ধী শিশুদের মাঝে পোষাক, খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
এছাড়াও জনসভা শেষে তানোর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রধান কার্যালয় গোল্লাপাড়া বাজারে উদ্বোধন করেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
৯০ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
৯২ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৯৬ দিন ২৩ মিনিট আগে
৯৭ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯৯ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১০১ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১০২ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
১০৫ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে