লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ

গোদাগাড়ী থেকে অপহৃত স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার, মূলহোতাসহ ২ জন গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ী থেকে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণকারী মূলহোতাসহ ০২ জনকে গ্রেফতার এবং ভিকটিমকে ঢাকার দক্ষিণখান হতে উদ্ধার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) রাত ০১.৩০ মিনিটের দিকে র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-১. সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণকারী মূলহোতা হামিম ও তাজু শেখ'কে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার চর আমতলা গ্রামের তাজু শেখের ছেলে মোঃ হামিম (২২), ও মৃত আলেকের ছেলে মোঃ তাজু শেখ (৬৫)।

র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিখোঁজ ভিকটিম গোদাগাড়ীর চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। ভিকটিম স্কুলে যাওয়ার পথে ১নং বিবাদী হামিম বিবাহিত হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত আসা যাওয়ার পথে ভিকটিমকে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত এবং পথে-ঘাটে নানাভাবে উত্যক্ত করত। এ বিষয়ে ১নং আসামিকে নিষেধ করা সত্ত্বেও নিষেধ না শুনে ভিকটিমকে ক্ষতি করার পায়তারা করতে থাকে। গত ১৭ আগষ্ট সকাল আনুমানিক ১১টার ভিকটিম বাড়ী হতে স্কুলে যাওয়ার পথে গোদাগাড়ী থানার চরআষাড়িয়াদহ ইউপির চায়পাড়া গ্রাম পাঁকা রাস্তার উপর পৌছালে ১নং বিবাদীসহ অপর বিবাদীগনের সহায়তায় ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে তুলে নিয়ে যায়। পরবর্তীতে গোদাগাড়ী থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।


র‌্যাব জানায়, উক্ত আসামিকে গ্রেফতার ও নিখোঁজ ভিকটিম'কে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর