কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে আ.লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা ও থানায় ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শামীম রেজা রাজু (৪৬), তিনি রাজাবাড়িহাট এলাকার মৃত আব্দুস সালাম সরকারের ছেলে। অপরজন দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দেওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফতাব উদ্দীন আন্টু (৫১), তিনি নিমতলা গ্রামের মৃত আব্দুল নইমের ছেলে। তৃতীয়জন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক (৪৮), তিনি পৌর এলাকার সুলতানগঞ্জ গ্রামের মৃত মাজহারুল ইসলামের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, “গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা ও পরবর্তীতে থানায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।”

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রাজশাহীর গোদাগাড়ীতে কর্মসূচি পালনকালে হামলার শিকার হন। পরে এ ঘটনায় ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। একই দিন উত্তেজিত পরিস্থিতিতে থানায় ভাঙচুরের ঘটনাও ঘটে। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর নাম আসে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন। 


Tag
আরও খবর