রাজশাহীর গোদাগাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।
শনিবার(20সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই ইউএনও ফয়সাল আহমেদকে স্বাগত জানান উপস্থিত সাংবাদিকরা।
মতবিনিময় সভায় গোদাগাড়ীতে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে ইউএনও সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করেছেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, যোগদানের পর থেকেই বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আমার দায়িত্ব পালনে কোন ভুল ত্রুটি হলে তা আপনারা নির্দ্বিধায় বলবেন।
চলমান ও আগামীতে উন্নয়ন মুলক কাজের কিছু চিত্র তুলে ধরে ইউএনও বলেন, প্রতিটি ইউনিয়নে শিশু মিনি পার্ক তৈরি, বরেন্দ্র অঞ্চল হওয়ায় কৃষকরা যখন মাঠে কাজ করবেন তখন তাপ, ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের হাত থেকে কৃষকদের নিরাপত্তার জন্য প্রতিটি ইউনিয়নে কৃষক সেভ জোন ( কৃষক সেন্টার) তৈরি, আদিবাসীদের উন্নয়নে আদর্শ আদিবাসী গ্রাম তৈরি, পার্শ্বে পদ্মা নদী থাকার পরও গোদাগাড়ী পৌরসভায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়। জলাবদ্ধতা নিরসনে মাষ্টার প্ল্যান করে পনি নদীতে নামানোর জন্য ব্যাবস্থা করাসহ উপজেলায় জনস্বার্থে বিভিন্ন উন্নয়ন মুলুক কাজ করা হবে।
এছাড়াও মাদক, বাল্যবিয়ে, ভেজাল খাদ্যদ্রব্য, বিভিন্ন অনিয়ম-দুর্নীতিকে রুখে দিতে এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে সভায় ব্যাপক আলোচনা হয়।
উপজেলার বিভিন্ন উন্নয়নে ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনিও সাংবাদিকদের সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।