কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আরিফ বাঁচতে চাই

বাঁচতে চাই দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৪র্থ বর্ষের ছাত্র আরিফ উজ জামান বিশ্বাস। পড়ালেখা শেষ করে স্বপ্ন দেখেছিলো উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু এরই মধ্যে ক্যান্সার ঘিরে ধরেছে তাকে। আরিফ উজ জামান বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাহাপাড়ার আবু খালেদ বিশ্বাস পলাশের ছেলে। এছাড়া সে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের ও নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২০ ব্যাচের প্রাক্তন ছাত্র।

জানা গেছে, আবু খালেদ বিশ্বাসের সন্তানের মধ্যে বড় সন্তান আরিফ উজ জামান বিশ্বাস এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কৃষি অনষদের ৪র্থ বর্ষে অধ্যয়নরত ।

আরিফ গত ২ বছর যাবৎ এমপিএন নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। ইতোমধ্যে তার চিকিৎসা ব্যয় হয় ৩০ লাখ টাকা এবং প্রতি মাসে ওষুধ লাগে ২ লাখ টাকা করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত অস্থি মজ্জা প্রতিস্থাপন করতে হবে। এতে খরচ হবে প্রায় ৫০ লাখ টাকা। এমতবস্থায় বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে এককভাবে বহন করা সম্ভব নয়। তাই সরকার, প্রবাসী, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের নিকট সহায়তা চেয়েছে তার পরিবার। সহযোগিতাই পারে একটি জীবন ফিরিয়ে দিতে, পারে একটি পরিবারের স্বপ্ন রক্ষা করতে। সাহায্য পাঠানোর অ্যাকাউন্ট হিসাব নং- ৪২০৪৩৪৭৯৪৪৩০৮, এবি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা। মোবাইল ব্যাংকিং-বিকাশ ০১৭২৬৪৩৩১৬৫ ও ০১৮৫৭৬২০৫৫০।

Tag
আরও খবর