চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

গোদাগাড়ীতে ডাইংপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত


রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মিলনায়তনে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে “ডাইংপাড়া ব্যবসায়ী (বণিক) সমবায় সমিতি লিমিটেড এর  ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মোঃ আসাদুজ্জামান মিলন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ।
তিনি বলেন, সমবায় হলো অর্থনৈতিক উন্নয়নের শক্ত ভিত্তি। গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠিত ও সক্ষম করে তুলতে সমবায়ের ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, ডাইংপাড়া ব্যবসায়ী সমবায় সমিতি স্থানীয় বাণিজ্য ও সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে, যা অন্যদের জন্যও অনুকরণীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
 মোঃ শামসুল ইসলাম, সরকারি কমিশনার (ভূমি) মোঃ জিগার হাসরত, গোদাগাড়ী মডেল থানার তদন্ত ওসি  মোঃ মোয়াজ্জেম হোসেন ও সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। 

তারা বক্তব্যে বলেন, সমবায় সমিতির মাধ্যমে ব্যবসায়ীরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। এ ধরনের সংগঠন স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে।


সভায় সমিতির গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এছাড়াও সদস্যদের প্রশিক্ষণ, পুঁজিবৃদ্ধি, স্বচ্ছতা রক্ষা ও নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যরা ঐক্যমত্যে সিদ্ধান্ত নেন, সমবায়ের কার্যক্রম আরও প্রসারিত করে স্থানীয় তরুণ উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করা হবে।

সভা শেষে সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকলে ডাইংপাড়া ব্যবসায়ী সমবায় সমিতি ভবিষ্যতে গোদাগাড়ীর অন্যতম সফল সংগঠন হয়ে উঠবে।”

সভায় ডাংপাড়া ব্যবসায়ি সমিতির সকল  সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি‌রা উপস্থিত ছিলেন।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়। 
Tag
আরও খবর