কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে কথিত সাংবাদিকের ১৫ দিনের জেল

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভূমি অফিসের সেবা প্রত্যাশিদের জিম্মি করে অর্থ আদায় ও বিভিন্ন ভাবে সরকারি কাজে বাধা প্রদান করায় এক কথিত সাংবাদিক মিনহাজুল ইসলামকে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে এই সাজা দেন গোদাগাড়ী সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।
সাজাপ্রাপ্ত কথিত সাংবাদিক মিনহাজুল ইসলাম রাজশাহী দুর্গাপুর উপজেলার মিরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।তার কাছ থেক ভোরের চেনতা নামের পত্রিকার প্রেস কার্ড পাওয়া যায়। তার কার্ডে মোবাইল করেসপন্ডডেন্ট রাজশাহী লেখা ছিলো।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান জানান, মঙ্গলবার সকাল থেকে মিনহাজুল ইসলাম ভূমি অফিসে সেবা নিতে আসাদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন কাজ করে দিবে বলে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে আসছিলো। এছাড়াও এই অফিসে বিভিন্ন কাজে বাঁধা বিঘ্ন করছিলো।
এমন কাজের গতিবিধি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সাংবাদিক পরিচয় দেয়। এই সময় তার কাছে থাকা ভোরের চেনতা নামের পত্রিকার প্রেস কার্ড পাওয়া যায়। তার কার্ডে মোবাইল করেসপন্ডডেন্ট রাজশাহী লেখা ছিলো।
এমন নামের কোন পত্রিকা বা সাংবাদিক আছে কিনা এসব জানার জন্য খোঁজ নেওয়া হলে তাকে কেউ চিনতে ও পত্রিকার নাম শোনেনি বলে জানা যায়। পরে বুঝতে পারি সে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করছে।
পরে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূমি সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায়সহ সরকারি কাজে বিভিন্নভাবে বাধা প্রদান করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা অনুসারে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আরও খবর