ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী-১: বিএনপির শরীফ উদ্দিনসহ তিনজনের মনোনয়ন বৈধ, বাতিল হলো তিনজনের

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিনসহ তিনজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, হলফনামায় তথ্যগত অসঙ্গতি ও নানা ত্রুটির কারণে বাকি তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।


জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে যে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে তারা হলেন— বিএনপির মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন, এবি পার্টির আব্দুর রহমান এবং জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান।


অন্যদিকে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও কাগজপত্রে গরমিল থাকায় তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী আল-সাআদ, স্বতন্ত্র প্রার্থী মো. সুলতানুল ইসলাম (তারেক) এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহান।


রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র আরও জানায়, স্বতন্ত্র প্রার্থী আল-সাআদ ও মো. সুলতানুল ইসলাম (তারেক)-এর জমাকৃত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্যে গরমিল পাওয়া গেছে। এছাড়া সুলতানুল ইসলাম তারেকের আয়কর সংক্রান্ত কাগজপত্রেও অসঙ্গতি ধরা পড়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।


অন্যদিকে, গণ অধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহানের দলীয় মনোনয়নপত্রে দলের চেয়ারম্যান নুরুল হক নুরের স্বাক্ষরের সঙ্গে প্রকৃত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এই অসঙ্গতির কারণে তার মনোনয়নটিও বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

Tag
আরও খবর