কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজশাহীতে একটি ফ্ল্যাটে অগ্নিকান্ড, ক্ষতি ১০লাখ

রাজশাহী নগরীর সাগর পাড়া এলাকার একটি ১০তালা ভবনের ৬ষ্ঠ তালার একটি ফ্ল্যাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  শুক্রবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ৭ম তালা থেকে ১০ তালা পর্যন্ত ফ্ল্যাটের বাসিন্দারা আটকে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে। এ অগ্নিকান্ডের ঘটনায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, নগরীর সাগরপাড়া বটতলা এলাকার একটি ১০তালা ভবনের ৬ষ্ঠ তালার জনৈক মোসা: সেলিনা খানের বি৬ নম্বর ফ্ল্যাটে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে বেডরুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক পর্যায়ে ফ্ল্যাটের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রনে চেষ্টা করে ব্যার্থ হলে আগুন গোটা ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে ও । এসময় ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাট সহ ৭ম থেকে ১০ তলার ফ্ল্যাটের ৩২জন বাসিন্দা আটকা পড়েন। এসময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৪ টা ৫০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম ও সহকারী পরিচালক রফিকুল ইসলামের নির্দেশনায় আটকে পড়াদের উদ্ধার করে ও অগ্নিনির্বাপন করে। এ উদ্ধার কাজ ও অগ্নিনির্বাপনে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিশ^বিদ্যালয় স্টেশনের কর্মীরা। ৫টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে কাজ শেষ হয় সকাল ৮টায়। তবে ভবনে একটি মাত্র সিড়ি হওয়ায় আটকে পড়াতে উদ্ধার করতে বেগপেতে হয়। এই ঘটনায় ঘরে থাকা এসি, খাট, ডাইনিং টেবিল, ফ্যানসহ বিভিন্ন প্রকার আসবাবপত্র ও জিনিষপত্র পুড়ে যায়। এতে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও খবর