তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে কৃষকের হালের ২ টি গরু চুরি

রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে কৃষকের হালের ২ টি গরু চুরির ঘটনা ঘটেছে। যার বাজারমূল্য ২ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ কৃষক লায়েব আলী।


বুধবার দিবাগত রাতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রামের দরিদ্র কৃষক রায়েব আলরি এক মাত্র সম্ভল হালের ২ টি গরু চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।


ক্ষতিগ্রস্থ কৃষক লায়েব আলী বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতেও ঘুমাতে যাওয়ার আগে গরু ২ টিকে তিনি গোয়াল ঘরে বেঁধে খাবার দিয়ে রাখেন। ভোরে ফযর নামাজের সময় হাল চাষের জন্য গোয়াল থেকে গরু ২টিকে বের করতে গেলে দেখেন গোয়ালঘরে কোন গরু নেই। এর পরেই তার ডাক চিৎকারে এলাকার লোকজন তার বাড়িতে আসে এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরু ২ টির কোন খোঁজ পাননি।


কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার গরু ২ টি সম্ভল ছিল। একটি গরুর রং শ্যামলা কালো ও অপরটির রং শ্যামলা লাল।এই গরু ২ টি দিয়ে অন্যের জমিতে হাল চাষ ও মই দিয়ে উপার্জন করে চলতো আমার সংসার। আমার উপার্জনের এক মাত্র সম্ভল ছিল হালের গরু ২ টি।


প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গরু চুরি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ছিলাম। চুরি যাওয়া গরু উদ্ধারে ও অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।



আরও খবর