গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ আমন মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উফশী আমন ও পেঁয়াজ আবাদে সহায়তার জন্য বিনামূল্যে ২ হাজার ১’শ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইনের সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা,
এতে আরো উপস্থিত ছিলেন,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার । কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী প্রমূখ। অনুষ্ঠানে ১ হাজার ৭’শ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৪’শ জন কৃষককে এক কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি, জমি প্রস্তুত ও সেচ, শ্রমিক, বাঁশ ক্রয়, পলিথিন, দড়ি ও বীজ শোধক বাবদ খরচ দেওয়া হয়।
৩৩৪ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৫৫ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪০০ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৫৯০ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
৫৯১ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৫৯১ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫৯১ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮৯৫ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে