কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাতিয়ায় জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

সারা দেশের ন্যায় হাতিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহর জামে মসজিদ প্রাঙন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙনে এসে এক সমাবেশে মিলিত হয়।
 
হাতিয়া উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাতিয়া সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ মাহফুজুল হক, উপজেলা নায়েবে আমীর একেএম ইদ্রিস, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা তাওফিকুল ইসলাম, সেক্রেটারী নূর উদ্দিন মেশকাত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে যেন তেন নির্বাচন করতে দেওয়া হবেনা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে অবশ্য পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। ৫ দফা দাবি মেনে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবশ্য নির্বাচনের আয়োজন করতে হবে। কেহ বলে জামায়াতে ইসলামী নির্বাচন চায় না। নির্বাচন করার উদ্দেশ্যে জামায়াত ইসলামী ইতোমধ্যে হাতিয়া সহ ২৯৮টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত আছে।
 
বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে হাতিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সহশ্রাধিক জামায়াতের সাংগঠনিক সদস্য কর্মী সমর্থক সমাবেশে উপস্থিত ছিলেন।
আরও খবর