কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাতিয়ায় অজ্ঞান পার্টির প্রধান শামীম অস্ত্রসহ গ্রেফতার

নোয়াখালী হাতিয়ার আলোচিত অজ্ঞান পার্টির প্রধান শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।


সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানান হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজমল হুদা।

গ্রেফতার মো. শামীম (২৯) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ড লামছি গ্রামের শফিউল আলমের ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ৭টি মামলা রয়েছে। 

প্রেস নোটে জানা যায়, হাতিয়ায় বেশ কয়েকটি জায়গায় স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। গত ২৮ অক্টোবর চরঈশ্বর ইউনিয়নের খাসের হাটের হাজী কামরুলের বাড়িতে স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এলে পুলিশ দ্রুত মামলা রেকর্ড করে এবং মূল অপরাধী শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। বেশ কয়েকটি জায়গায় অভিযান করে পুলিশ। সবশেষে  বুড়িরচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূল হোতা মো. শামীম চোরা কে গ্রেফতার করে পুলিশ। 

এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ এবং চুরিকৃত মালামালের মধ্যে ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম  আজমল হুদা বলেন, গ্রেফতারের পর শামীম চোরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তার বিরুদ্ধে পূর্বে আরও সাতটি মামলা তদন্তাধীন রয়েছে। 
Tag
আরও খবর