কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাতিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা

নোয়াখালী হাতিয়ায় নারী ও কন্যাদেন প্রতি সহিংসতা প্রতিরোধে অধিপরামর্শ সভা ও গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান এর সহযোগিতায় ইউএনএফপিএ ও অ্যাকশনেইডের অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানষি রানী , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান , সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , উন্নয়নকর্মী, শিক্ষক, কাজি, পুরোহিত সহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম সকল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন,  সমাজের ৭০% নারী নির্যাতিত আর্থিক ও মানসিক ভাবে। সহিংসতার প্রধান কারন শিক্ষার অভাব । তাই নারীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ও আর্থিক ভাবে সক্ষমতা অর্জন করতে হবে। সহিংসতা দূর করতে প্রতিটি মানুষকে সহনশীল আচরন করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানষি রানী বলেন, পারিবারিক সহিংসতার স্বীকার নারীরা শারীরিকভাবে আঘাত প্রাপ্ত হলে আগে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। যদি সে আইনগত ব্যবস্থা নিতে চায়।ডাক্তারের রিপোর্ট ব্যতিত কোন আইনগত পদক্ষেপ নিতে পারবে না।

হাতিয়া উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান  বলেন, বর্তমানে নারীরা কোথাও নিরাপদ নয়। স্থানীয় সালিশ বৈঠকে অনেক অভিযোগই গুরুত্ব দিয়ে দেখা হয় না। ঘরোয়া সহিংসতা হলে তা আরও আমলে নিতে চায় না। যৌতুক, ইভটিজিং, যেকোনো ধরনের সহিংসতার মুখোমুখি হলে আপনারা আমাদের কাছে আসবেন। এ ধরনের সমস্যা তদন্তের দায়িত্বে আমাদের ডেডিকেটেড ডেস্ক আছে।
Tag
আরও খবর