কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাতিয়ায় ইকতারেন ফাউন্ডেশনের সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ


নোয়াখালীর হাতিয়ায় অসহায় দিনমজুর পরিবারের মাঝে ইকতারেন ফাউন্ডেশনের উদ্যোগে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বুড়িরচর আহমদুল্ল্যাহ ট্রাস্ট মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের অসহায় ও দিনমজুর ১১২ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রতিটি পরিবারকে এক কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি ডাল, এক কেজি খেজুর, এক কেজি তেল ও এক কেজি পেয়াজের একটি করে প্যাকেট দেওয়া হয়।

এ সময় ইসমাইল হোসেন মুন্সির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকতারেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোহাম্মদ ইউনুছ, ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুর রহমান, কোষাধ্যক্ষ মো: রাকিব উদ্দিন, মাস্টার মো: ফজলুল হক, মাওলানা আশ্রাফুল ইসলাম, মাস্টার মো: কেফায়েত উল্ল্যাহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ বলেন, ইকতারেন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি সারা দেশের বিভিন্ন ত্রাণ বিতরণ সহ স্বেচ্ছাসেবী কর্মকান্ড করে আসছে। হাতিয়াতে এই প্রথম ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সকল মানবিক ও জনকল্যানমূলক কর্মকান্ডগুলো অব্যাহত রাখা হবে।
Tag
আরও খবর