দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে বিজিএফের চাল না পাওয়ায় মানববন্ধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত বিজিএফের চাল না পাওয়ার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। এসময় তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিচার দাবি করেন।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোরালিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, ঈদ উপলক্ষে তাদের জন্য চাল বরাদ্দের কথা জানানো হলেও তারা তা পাননি। স্থানীয় চকিদার তাদের বাড়ি বাড়ি কার্ড পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তারা কোনো চাল পাননি বলে অভিযোগ করেন। তাদের দাবি, সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার ও দায়িত্বপ্রাপ্তরা চাল নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছেন।

ভুক্তভোগীরা আরও বলেন, নদীভাঙনের কারণে তারা অসহায়ভাবে রাস্তার পাশে বসবাস করছেন। একাধিকবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেওয়া হলেও কখনো কোনো সহায়তা পাননি।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহের উদ্দিন বলেন, “তমরদ্দি ইউনিয়নের বরাদ্দকৃত কিছু কার্ড রাজনৈতিকভাবে বণ্টন করা হয়েছে, যার ফলে অনেক প্রকৃত অসহায় মানুষ চাল থেকে বঞ্চিত হয়েছেন।”

তবে অভিযোগ অস্বীকার করে তমরদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ উদ্দিন বলেন, “এই ইউনিয়নের জন্য ৭ হাজার ৫০০টি কার্ড বরাদ্দ এসেছে এবং সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। চাল না পাওয়ার কোনো অভিযোগ আমার কাছে আসেনি।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Tag
আরও খবর