কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দুই হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ইয়াহইয়া ফাউন্ডেশন

হাতিয়ায়  দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মাষ্টার মোহাম্মদ ইয়াহ্ইয়া ফাউন্ডেশন । মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী প্রায় দুই হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়।

উপজেলা তমরদ্দি ইউনিয়নের খিরোদিয়া গ্রামে মাস্টার ইয়াহইয়া মাদ্রাসা মাঠে এই বিতরণ কার্যক্রম করা হয়। 

এই সময় উপস্থিত ছিলেন  ফাউন্ডেশনের উপদেষ্টা মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, সভাপতি মহি উদ্দিন হেলাল চৌধুরী, কোষাধ্যক্ষ ফারুক চৌধুরী, হাফেজ মাওলানা আকবর আলী এবং অন্যান্য সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে তমরদ্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় দুই হাজার লোকের তালিকা প্রস্তুত করা হয়। তালিকায় থাকা লোকজনকে লাইনে দাড় করিয়ে বিতরণ করা হয় ঈদ সামগ্রী। মহিলাদের দেওয়া হয় শাড়ি ও পুরুষদের দেওয়া হয় নগদ অর্থ।

এই বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ মিনহাজ উদ্দিন বলেন, আমারা নিজস্ব অর্থায়নে চেষ্টা করি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এই ফাউন্ডেশনের মুল উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ইতিমধ্যে অনেক অসহায় পরিবারকে নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফাউন্ডেশনটি শুধুমাত্র সামাজিক সহায়তা নয়, বরং একটি হাফেজি মাদ্রাসা, একটি নূরানী মাদ্রাসা এবং একটি কাওমী মাদ্রাসা পরিচালনা করে আসছে। 
Tag
আরও খবর