শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

‎সূর্য যেন ছুটি নিয়েছে; ঠান্ডায় হোসেনপুরে বিপর্যস্ত জনজীবন

ছবিটি সাহেবের চর গ্রাম থেকে নেওয়া



‎কিশোরগঞ্জের হোসেনপুরে দেখা নেই সূর্যের। দুদিন থেকে হঠাৎ করেই হাড়কাঁপানো প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের সঙ্গে উত্তর-পশ্চিমের কনকনে হিমশীতল হাওয়া এবং মাঝারি থেকে ঘন কুয়াশায় উপজেলার সর্বত্রই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
‎এদিকে কনকনে শীত ও কুয়াশার কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেড়েছে। সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হতদরিদ্র ও নিম্নআয়ের দিনমজুর মানুষের আয়-রোজগারের ওপরও এর বিরূপ প্রভাব পড়েছে।
‎‘মাঘের শীত বাঘের গায়ে’—খনার এই বচনটি যেন এখন পৌষের শীতের বেলাতেও সত্যি হয়ে দাঁড়িয়েছে। তীব্র শীতে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।
‎হঠাৎ তাপমাত্রার পারদ নিচে নেমে যাওয়ায় বোরো বীজতলা ও গমের ফলন নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। কৃষিবিদদের মতে, তাপমাত্রা কমে যাওয়া গমের জন্য ইতিবাচক হলেও বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরি’র কবলে পড়তে পারে। এমনকি তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় শীতকালীন সবজি নিয়েও কৃষকরা চিন্তিত।
‎কনকনে ঠান্ডায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। গত দুদিন ধরে দিনের বেলা শীত কিছুটা কম অনুভূত হলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তুরে হিমেল হাওয়ায় ঠান্ডার তীব্রতা বাড়ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন গ্রামাঞ্চলের মানুষ।
‎উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে নদ-নদী তীরবর্তী চরাঞ্চলে শীত বেশি অনুভূত হওয়ায় সেখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে ছিন্নমূল ও দিনমজুর শ্রেণির মানুষের কষ্ট বেড়েছে। তীব্র শীতের কারণে খেটে খাওয়া মানুষ যেমন কাজে বের হতে পারছেন না, তেমনি ছোট ছোট ছেলে-মেয়েরাও স্কুলে যেতে পারছে না।

আরও খবর



কিশোরগঞ্জে পিডিবিএফ'র গণশুনানি

১২৩ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে


হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

১২৯ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে


জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল

১৩২ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে


‎হোসেনপুরে পহেলা বৈশাখের প্রস্তুতি সভা

১৪২ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে