গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

গোয়ালেরচর ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

 জামালপুরের ইসলামপুর উপজেলায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৬ মে) বিকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা করোনা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।


'জনতাই পুলিশ, পুলিশই জনতা' স্লোগানকে সামনে রেখে ওই ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিংয়ের ওই মতবিনিময় সভাটির আয়োজন করে ইসলামপুর থানা পুলিশ।


এতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সংবাদের সাবেক সহসম্পাদক কলামিস্ট এম. কে. দোলন বিশ্বাস।


পুলিশিং কার্যক্রম ও পুলিশী সেবার নানা বিষয় তোলে ধরে বক্তব্য দেন, গোয়ালেরচর ইউনিয়ন বিট পুলিশের কর্মকর্তা ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল। 


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল্লাহ বিন দানেস, মহলগিরী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. তোফাজ্জল হোসেন, মালমারা আলিম মাদ্রাসার সুপার সাইফুল্লাহ বিন দানেস, সমাজ সেবক মতিউর রহমান দুলাল প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশে ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'আপনাদের জানমালের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। যে কোনো সময় পুলিশী সেবা পেতে নির্দ্বিধায় আমাদের জানাবেন, আমরা আইনানুসারে সেবা দেবো। কোনো ধরণের অপরাধে জড়ালে ছাড় দেওয়া হবে না। মানুষের আইনগত অধিকার নিশ্চিত করতে পুলিশ নিরবচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।'


মতবিনিময় সভার মঞ্চায়নে ছিলেন সহকারী বিট কর্মকর্তা এএসআই মেহেদী হাসান এবং কনেস্টবল নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

আরও খবর