কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ধর্ম প্রতিমন্ত্রীর হামদর্দ ইউনানী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন

জামালপুরের ইসলামপুর উপজেলায় হামদর্দ (ওয়াক্‌ফ) ল্যাবরেটরীজ ইউনানি এবং আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আওতায় হামদর্দ ইউনানী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বন্দেআলী ব্রিজপাড় এলাকায় হামদর্দ ইউনানী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান, গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) মাকছুদুর রহমান আনছারী, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুম খান, গাইবান্ধা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাজাহান কবির, ইউপির সাবেক সদস্য আফসার আলী সরদার প্রমুখ। 

উল্লেখ্য, জামালপুর এবং শেরপুরের অনগ্রসর অঞ্চলে শিক্ষা ও চিকিৎসায় বিপ্লব সাধনের লক্ষ্যে ওই এলাকায় একটি ইউনানী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন হামদর্দ কর্তৃপক্ষ।

আরও খবর

ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৪ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১২ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে