কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইসলামপুর থানার ওসির হুঁশিয়ারি, 'বাবা-মাকে ভরণপোষণ না করা সন্তানদের জায়গায় হবে কারাগারে'

জামালপুরের ইসলামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শ্রী সুমন তালুকদার বলেছেন, 'সন্তানের জন্মের পর থেকে তাকে লালন-পালনের জন্য বাবা-মা যে ত্যাগ স্বীকার করেন, তার ঋণ কখনও শোধ হওয়ার নয়। তবে প্রাপ্ত বয়স হওয়ার পর অনেক সন্তানই তা ভুলে যায়। বৃদ্ধ বয়সে বাবা-মাকে অনেক সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসেন বা ভোরণপোষণ দিতে চান না। আমি দৃঢ়চিত্তে ঘোষণা করছি যে, বাবা-মাকে ভরণপোষণ না করা সন্তানদের জায়গায় হবে কারাগারে। যেসব সন্তান বাবা-মাকে ভরণপোষণ করবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।'

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর থানা মোড় বটতলা চত্বরে অটোরিকশা চালকদের যাত্রীবহনে সতর্কীকরণ পথসভায় হ্যান্ড মাইকে
বাবা-মায়ের অবাধ্য সন্তানদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওসি।

ওসি সুমন তালুকদার আরও বলেন, 'বাবা-মা আমাদের যেমন ভরণপোষণ করে বড় করেছেন। এখন বৃদ্ধা বয়সে বাবা-মাকে ভরণপোষণ করতে হবে আমাদের। বাবা-মায়ের ভরণপোষণ সন্তানের অত্যাবশ্যক করণীয়। বাবা-মা হচ্ছেন, সন্তানের সর্বশ্রেষ্ঠ সম্পদ। সেকরণেই সর্বাবস্থায় বাবা-মাকে অগ্রাধিকার ভিত্তিতে সেবা করতে হবে। বাবা-মায়ের সেবাতে কোনো ধরনের আপত্তি থাকবার কথা নয়। কেননা, বাবা-মায়ের খুশিতে সন্তানের মঙ্গল।'

গত বৃহস্পতিবার (৩১ আগষ্ট) ইসলামপুর থানায় যোগদানকারী ওসি সুমন তালুকদার বলেন, ‘পিতামাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’ প্রণয়ন করা হয়েছে। এই আইনের মাধ্যমে বাবা-মা অবশ্যই ভরণপোষণ লাভের আইনি অধিকার লাভ করেছেন, যা ক্ষুণ্ন হলে যে কোনো মা-বাবা আদালতের দ্বারস্থ হতে পারবেন। এ আইনে ভরণপোষণ বলতে খাওয়া-দাওয়া, বস্ত্র, চিকিৎসা ও বসবাসের সুবিধা এবং সঙ্গ প্রদানকে বোঝানো হয়েছে। এ আইনে প্রত্যেক সন্তানকে বাবা-মায়ের ভরণপোষণ দিতে বাধ্য। একাধিক সন্তান থাকলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ভরণপোষণ নিশ্চিত করতে বলা হয়েছে। পৃথকভাবে বসবাস করলেও মা-বাবার সঙ্গে সন্তানরা নিয়মিতভাবে দেখা-সাক্ষাৎ করবেন ও ভরণপোষণ দেবেন। ভরণপোষণে স্ত্রী বা অন্য কেউ বাধা দিলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন।'
অটোরিকশা চালকদের যাত্রীবহনে সচেতনা সৃষ্টির উদ্দেশ্যে ওসি সুমন তালুকদার ওই পথসভায় বলেন, 'সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন হতে হবে।
দূরদূরান্ত যাত্রীবহনে একটু সচেতন হলেই খুব সহজে বড় বড় দুর্ঘটনা এড়ানো যায়। দূরে কোথাও যাত্রী কিংবা মালামাল আনা-নেওয়াকালে যাত্রীদের পরিচয় জেনে নিতে হবে। গন্তব্যের ঠিকানা জেনে নেওয়াসহ পরিচিত অন্যান্য চালককে জানিয়ে দূরে কোথায় যাওয়া দরকার। যাতে কোনো দুর্ঘটনার শিকার হলে, সহজেই সনাক্ত করা যাবে। চালক-যাত্রী সচেতন হলেই সড়ক দুর্ঘটনা কমে যাবে। এ জন্য প্রয়োজন আমাদের সকলের সচেতনতা। চালকরা সচেতনতার সঙ্গে যানবাহন চালাতে হবে। কেননা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।’

অনুষ্ঠিত ওই পথসভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মোড়ল, এসআই রফিকুল ইসলাম, এসআই মাসউদুর রহমান, এসআই দেলোয়ার হোসেন, এসআই তাজুল ইসলাম এবং এএসআই খোকন মিয়া।

পথসভায় শতাধিক অটোরিকশা চালক অংশ নেন।

আরও খবর

ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৪ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১২ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে


ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১২ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে