কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পাওয়ায় ইসলামপুর আসনের স্বতন্ত্র প্রার্থী শাহীনের পক্ষে আনন্দ মিছিল


জামালপুর-২ ইসলামপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় আনন্দ মিছিলে অংশ নিয়েছেন।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে আনন্দ মিছিলে অংশ নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাবেক ছাত্রলীগ নেতা এসএম শাহীনুজ্জামান শাহীন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র পরিচয়ে প্রার্থী হয়েছেন। গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান তাঁর প্রার্থিতা বাতিল করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে, সেখানেও তাঁর প্রার্থিতা বাতিল বহাল রাখা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্ট রিট আবেদন করেন তিনি। গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)  বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চের আদেশে প্রার্থিতা ফিরে পান শাহীন। প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় আগমনের খবর জুমা নামাজের পর থেকে প্রিয় নেতা শাহীনকে একনজর দেখতে স্থানীয় অডিটোরিয়াম মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। পরে সেখানে বিকেলে স্বতন্ত্র প্রার্থী শাহীন হাজির হলে প্রিয় নেতা শাহীনকে সঙ্গে নিয়ে আনন মিছিল বের করেন নেতা-কর্মী ও সমর্থকরা।

সরেজমিনে দেখা যায়, ইসলামপুর উপজেলার অডিটোরিয়াম মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করে স্বতন্ত্র প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের সমর্থকরা। বাদ্য-বাজনাসহকারে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের সমন্বয়ে অনুষ্ঠিত মিছিলটি উপজেলা পরিষদ গেট হয়ে ইসলামপুর নিত্য বাজার, পুরাতন মার্কাস মসজিদ সড়ক ও সিরাজাবাদ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বতন্ত্র প্রার্থী শাহীনুজ্জামান শাহীন। এসময় 'শাহীন ভাই তুমি এগিয়ে চলে, আমরা আছি তোমার সাথে', 'শাহীন ভাই তোমার চিন্তা নাই, আমরা আছি লাখো ভাই' ইত্যোকার নানাবিধ স্লোগানে কম্পিত করে নেতা-কর্মীরা।

অনুষ্ঠিত সমাবেশে স্বতন্ত্র প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীন ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষক জাহাঙ্গীর আলম, সাবধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন, গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী নুর ইসলাম প্রমুখ।

স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, 'হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ ভোটারেরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সমাগম বেশি হওয়ায় এক পর্যায়ে সেটা আনন্দ মিছিলে রূপ নেয়।'

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গয়েজ টেস্ট বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করাকালে  ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন শাহীনুজ্জামান শাহীন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া  তাঁরা বাবা ডাক্তার খোরশেদুজ্জামান ট্রাস্ট্রের চেয়ারম্যান হিসেবে এলাকায় বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজ করে যাচ্ছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিত ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আলী মণ্ডল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য জিয়াউল হক জিয়া, জাতীয়  পার্টির মনোনীত দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিএনপির বহিস্কৃত নেতা
তৃণমূল বিএনপি মনোনীত অ্যাডভোকেট মো. হোসেন রেজা বাবু।


আরও খবর

ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৪ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১২ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে


ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১২ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে