কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

বাবার লাশ দাপন শেষে পরীক্ষা দেওয়া সেই জিয়া আক্তার পাস করেছে

জামালপুরের ইসলামপুর উপজেলায় কবরে বাবার লাশ দাফন শেষে এসএসসি পরীক্ষা দিতে যাওয়া মোছা. জিয়া আক্তার এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৪৪ পেয়েছে। গত সোমবার এসএসসির ফল প্রকাশের পর বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন মোছা. জিয়া আক্তারের স্কুল শিক্ষক হারুন অর রশীদ। 

জিয়া আক্তার উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেচারচর গ্রামের জিয়াউল মোল্লার মেয়ে।

এসএসসি পরীক্ষা চলাকালে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় জিয়া আক্তারের বাবা জিয়াউল মোল্লা (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন ২৬ সেপ্টম্বর সকাল ৯টার দিকে জিয়া আক্তার তার বাবার লাশ দাপন শেষে বেলা ১১টায় এসএসসির রসায়ন বিষয়ে পরীক্ষায় অংশ নেয় গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে।

জানা যায়, জিয়া আক্তার উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কুমিরদহ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

জিয়া আক্তারের বড় বোন জুলেখা বেগম বলেন, 'আব্বার লাশ দাফন শেষে জিয়া আক্তারকে আমি পরীক্ষা কেন্দ্র পৌঁছে দিই। জিয়া আক্তার পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে। আজ বাবা বেঁচে থাকলে মহাখুশি হতেন।

কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ বলেন, 'জিয়া আক্তারের বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনে তাঁকে সান্ত্বনা দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। সে জিপিএ-৪.৪৪ পেয়ে পাস করেছে।'

আরও খবর