নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেখ হাসিনার দয়ায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া বাসায় বসবাস করছে : এমপি হোসনে আরা


জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডপ্রাপ্ত  বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এখন জেলখানার পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় বাসাতে বসবাস করছে। শেখ হাসিনা যদি দয়া না করতো, তবে খালেদা জিয়াকে জেলখানায় থাকতে হতো।'


শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার  মাঠে শীতবস্ত্র কম্বল বিতরণকালে তিনি এসব মন্তব্য করেন।


মহিলা এমপি হোসনে আরা আরও বলেন, 'বিএনপি-জামায়াত নাশতার পথে চলছে। বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে ষড়যন্ত্র। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আওয়ামী লীগ ক্ষমতা না থাকে। আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বুঝে না। বিএনপি-জামায়াত কোনোদিন কারো কোনো কাজে আসে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপি-জামায়াতে কোনো নেতা নেই।  বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে পরিহৃত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশের উন্নয়নে চিন্তা করেন। '

এমপি হোসনে আরা বলেন, 'ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে যিনি আওয়ামী লীগের মনোনয়ন পাবেন, তাঁকেই আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকা মার্কা যেখানে আপনারা থাকবেন সেখানে।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহাদুরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল হক, ইউপি মেম্বার মমিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা আল সিনার প্রমুখ।


আরও খবর