বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা



জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ কাজে এক যুবদল নেতার বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত  যুবদলের ওই নেতার নাম হামিদুর রহমান মলিন। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করে আসছেন। 


স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হকের মালিকানাধীন দৌলতএন্টারপ্রাইজ নামের ঠিকাদারিপ্রতিষ্ঠানের রাস্তা নির্মাণের কাজ সাব-কন্ট্রাকের নামে ভাগিয়ে নিয়েছেন যুবদল নেতা হামিদুর রহমান মলিন। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যুবদল নেতা মলিন ক্ষমতার প্রভাব খাঁটিয়ে অনিয়মের আশ্রয়ে রাস্তা নির্মাণের কাজ করে যাচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালেও তা আমলে নিচ্ছেন না। 



উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি দুর্যোগ অধিদপ্তরের আওতায় ই-টেন্ডারে লটারির মাধ্যমে একটি প্যাকেজে পৃথক তিনিটি রাস্তা হেরিং বোন বোন্ড তথা এইচবিবিকরণের কাজ পায় দৌলতএন্টারপ্রাইজ।  রাস্তাগুলো হলো- উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামের মফিল হাজির বাড়ির মোড় থেকে খাদেমুল বাবুলের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা, চরপুটিমারীর ইউনিয়নের বেনুয়ারচর সরদারপাড়া হাবিবুর বেপারীর বাড়ি থেকে আলামিনের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা এবং একই ইউনিয়নের চার নং চর বাজার থেকে উত্তরপাড়া ঈদগাহ অভিমুখে ৬৩০ মিটার রাস্তা। 


এসব রাস্তার এইচবিবিকরণের কাজের প্রাক্কলিত মূল্য এক কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৬৩০ টাকা ধরা হলেও চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি ২১ লাখ ১০ হাজার ২৪৮ টাকা। 




সরেজমিনে দেখা যায়, বোলাকীপাড়া গ্রামের মফিল হাজির বাড়ির মোড় থেকে খাদেমুল বাবুলের বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবিকরণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। এ ছাড়া কার্যাদেশ বিহির্ভুতভাবে 

সোলিংয়ে ফাঁক রেখে বিছানো হয়েছে ইট। অপরদিকে, বেনুয়ারচর সরদারপাড়া হাবিবুর বেপারীর বাড়ি থেকে আলামিনের বাড়ি পর্যন্ত রাস্তা এবং চার নং চর বাজার থেকে উত্তরপাড়া ঈদগাহ অভিমুখে নির্মিত রাস্তায়  নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে।




স্থানীয় বাসিন্দা আকবর হোসেন, নাজমা বেগম, সোহেল রানা এবং রুস্তম আলী বলেন, 'রাস্তায় ক্ষমতার প্রভাব খাঁটিয়ে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। সোলিংয়ে ফাঁক রেখে ইট বিছানো হয়েছে। ইটের গাঁথুনিতে রাখা হয়েছে ফাঁক। রাস্তা নির্মাণের এসব বিষয় ঠিকাদারের লোকজনকে বলা হলেও পেশিশক্তির দাপট দেখিয়ে তাঁরা মনগড়াভাবে নিম্নমানের কাজ করে যাচ্ছে। তদারকি কর্মকর্তাদের এসব বিষয় জানালেও কাজের কাজের কিছুই হচ্ছে না।'


অনুসন্ধানে জানা গেছে, কার্যাদেশ অনুযায়ী গত ৩১ মার্চ রাস্তা এইচবিবিকরণের কাজ শুরু করার কথা থাকলেও মে মাসের শেষের দিকে কাজ উদ্বোধন করা হয়। গত ১০ জুন কাজের মেয়াদ শেষ হলেও এখনো কাজ চলছে। ইতোমধ্যে রাস্তা পরিদর্শন করেছেন বাংলাদেশ পিআইও সমিতির সভাপতি ও এইচবিবিকরণ প্রকল্পের সহকারী প্রকৌশলী মীর মোরশেদ রানা। কিন্তু কাজের গুনগত মানের পরিবর্তন হয়নি।



দৌলতএন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার

সরদার জাকিউল হক বলেন, 'রাস্তা নির্মাণের কাজ পেয়েছিলাম। তবে রাস্তার কাজ করছেন হামিদুর রহমান মলিন। রাস্তা নির্মাণের অনিয়মের কথা আমিও শোনেছি। এটা কতটুকু সত্য, সেটা জানি না।'


ইসলামপুরে অতিরিক্ত দায়িত্বে থাকা বকশীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হাবীবুর রহমান সুমন আজকের পত্রিকাকে বলেন, 'রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের খবর পেয়ে সরেজমিনে উপসহকারী প্রকৌশলীকে পাঠিয়ে ছিলাম। নিম্নমান ইট দিয়ে কাজ করতে নিষেধ করা হয়েছে। এরপরও যদি নিম্নমানের ওই ইটগুলো রাস্তায় ব্যবহার করা হয়ে থাকে। তবে নতুন করে আবারও কাজ করানো হবে।'


রাস্তা নির্মাণের মাঠ পর্যায়ে দেখভালের দায়িত্বে থাকা  পিআইওর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, 'সরেজমিনে গিয়ে নিম্নমানের ইটগুলো রাস্তা থেকে সরিয়ে উন্নত মানের ইট দিয়ে ঠিকাদারের লোকজনকে কাজ করতে বলেছি।'



উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন বলেন, 'রাস্তা নির্মাণে অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি। অযথা অভিযোগ তোলা হচ্ছে। তবে বোলাকীপাড়া গ্রামে নির্মাণাধীন রাস্তায় ১৫ শত নিম্নমানের ইট আমাদের অজান্তে ইটভাটা থেকে পাঠানো হয়েছিলো। পরে বিষয়টি জানতে পেরে নিম্নমানের ওইসব ইট রাস্তায় ব্যবহার করা হয়নি।'





আরও খবর