বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার !

মৃত্যুর পর নিজ দলের নেতারা যেন জানাজা নামাজে অংশ না নেন; এমন আহ্বান জানিয়ে বিএনপির পদবঞ্চিত এক নেতা ফেসবুকে আবেগঘন লেখা পোষ্ট করেছেন। ফেসবুকে পোষ্টকারী বিএনপির সাবেক ওই নেতার নাম আব্দুল্লাহ আল সাফি ওরফে লিপন। তিনি জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকার বাসিন্দা এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বিএনপির উপদেষ্টা মণ্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুমের চাচাতো ভাই। লিপন বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। 


শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিজ ফেসবুক আইডি থেকে একটি আবেগঘন লেখা পোষ্ট করেন আব্দুল্লাহ আল সাফি লিপন। ওই পোষ্টের লেখায় মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান জানান তিনি। মূহুর্তে মধ্যে বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে পোষ্টটি। এনিয়ে স্থানীয় রাজনীতি অঙ্গণে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 



 

আব্দুল্লাহ আল সাফি লিপন 'কিছু কথা' শিরোনামে ফেসবুক পোষ্টের প্রথমাংশে লিখেছেন, 'আমি বকসীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, কেইউ কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস, যুবদলের সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সদস্য সচিব, জামালপুর জেলা বিএনপির সদস্য হিসাবে কাজ করেছি।'


এরপর লিপন লিখেছেন, '১৮টা মামলার আসামি। নির্যাতিত হওয়ার পরেও দলে কোনো জায়গায় আমাকে রাখেনি। 'আমি সাবেক আইজিপি আবদুল কাইয়ুম সাহেবের ভাই হওয়ার কারণে আমাকে মূল্যায়ন করা হচ্ছে না। আমার চেয়ে জামালপুর জেলায় কোনো নেতা নির্যাতিত হয় নাই। বেশি মামলাও নাই।'



পোষ্টে শেষাংশে তিনি লিখেছেন, 'আমি অনেক অসুস্থ। আমার কিছু হলে বিএনপির কোনো নেতা আমার জানাজায় যেন না থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।'


স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল সাফি লিপন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসন থেকে গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে এমপি হন এম রশিদুজ্জামান মিল্লাত। মনোনয়ন প্রত্যাশী ছিলেন লিপনের চাচাতো সাবেক আইজিপি ও বিএনপির উপদেষ্টা মণ্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম। লিপন তাঁর হয়ে কাজ করেন। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়ে লিপনকে কারাভোগ করতে হয়েছে। বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের জেষ্ঠ্য সভাপতি, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ (কেইউ) কলেজ ছাত্র সংসদের জিএস, যুবদলের সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সদস্যসচিব এবং জেলা বিএনপির সদস্য পদে দায়িত্ব পালন করেছে লিপন। বর্তমানে দলীয় কোনো পদে তাঁকে রাখা হয়নি। অথচ রাজপথে আন্দোলন-সংগ্রাম করার দায়ে তিনি দেড় ডজন মামলার আসামি হয়েছেন। এত নির্যাতিত হওয়ার পরেও মূল্যায়ন না করাসহ দলীয় কোনো পদে না রাখার ক্ষোভ থেকে লিপন ফেসবুকে ওই লেখা পোষ্ট করেন। 


বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর বলেন, 'লিপনকে দলের কোনো পদে রাখা হয়েছে কি না, সেটা এই মূহুর্তে বলতে পারছি না। তিনি যে অসুস্থ কি না, সেটাও জানি না। তাঁর দেওয়া ফেসবুক পোষ্টের বিষয়টি লোকমারফতে শোনেছি। তবে ওই পোষ্টে কী লেখা হয়েছে, সেটা পড়া হয়নি। তবে তাঁর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে। তাঁর সুস্থতা কামনা করছি।'


আরও খবর