বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো

শেরপুরের শ্রীবরদী উপজেলার সিমান্তবর্তী রাণীশিমুল ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া বইছে। আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মীর রুকুনুজ্জামান লাখো স্থানীয় রাজনৈতিক কর্মসূচি ও জনসংযোগ কার্যক্রমে সক্রিয় রয়েছেন। বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মীর রুকুনুজ্জামান লাখো বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে হাতি–মানুষ দ্বন্দ্ব নিরসনে আয়োজিত সচেতনতামূলক সভাতেও তাঁর উপস্থিতি লক্ষণীয়। 



স্থানীয় সূত্রে জানা গেছে, মীর রুকুনুজ্জামান লাখো বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯০ সালে দশম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় ছাত্রদলের ব্যানারে

এরশাদ বিরোধী আন্দোলনে নিজেকে নিযুক্ত করেন মীর রুকুনুজ্জামান লাখো। ওই বছর তিনি স্থানীয়

ছাত্রঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ৯১ সালে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ৯৩ সালে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে আসীন হন। ২০০৩ সালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে তিনি টানা দেড় যুগ দায়িত্ব পালন করেন। ২০১৭ থেকে ১৯ সাল পর্যন্ত ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন মীর রুকুনুজ্জামান লাখো। বর্তমানে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি। 


আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে মীর রুকুনুজ্জামান লাখো পর্যায়ক্রমে ১১টি মামলার আসামি হয়েছেন। তিন দফায় কারাবরণ করেছেন। গায়েবি মামলায় পুলিশী হয়রানি এড়াতে বাধ্য হয়ে দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপন থেকে ছেন। এসময় ভায়াডাঙ্গা বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ফলে তিনি চরম অর্থকষ্টে ভোগেন।

 

সরেজমিনে গিয়ে জানা গেছে, বেশকিছু দিন ধরে মীর রুকুনুজ্জামান লাখো আগাম নির্বাচনী প্রচারোণা করে আসছেন। স্থানীয়দের ভাষ্যমতে, জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সেবামুখী ইউনিয়ন পরিষদ গঠনই তাঁর লক্ষ্য। পাশাপাশি সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে কাজ করার অঙ্গীকার রয়েছে তাঁর।


মীর রুকুনুজ্জামান লাখো বলেন, 'রাণীশিমুল ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ইউনিয়নটি সিমান্তবর্তী হওয়ায় এখানকার বিভিন্ন এলাকায় হাতি-মানুষ যুদ্ধ অগ্রাধিকারের ভিত্তিতে নিরসনের উদ্যোগ নেওয়া হবে।'


তিনি আরও বলেন, 'জনগণের আস্থা, ভোট ও দোয়াই হবে আমার পথচলার শক্তি। স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। মানুষের মতামতের ভিত্তিতেই ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করা হবে।'



আরও খবর