বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও

জামালপুরের ইসলামপুরে আব্দুল লতিফ মিয়া নামে এক সরকারি কর্মচারীকে মারধরের ঘটনার বিষয় আইনশৃঙ্খলা বৈঠকে উত্থাপন করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের। এসময় তিনি ভবিষ্যতে এই ধরনের কাজ না করতে অভিযুক্তদের সতর্ক করেন। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার এএএম আবু তাহের, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. আব্দুল আলিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মিজানুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। 


উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ইউএনওর দপ্তরে উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক ও প্রশাসকের (সিএ-টু) কক্ষে মারধরের শিকার হন উপজেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী ও উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল লতিফ মিয়া।


অভিযোগ উঠে, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বেনুয়ারচর আব্দুল মালেক মণ্ডল এতিমখানার পরিচালনা কমিটিসংক্রান্ত বিষয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে একপক্ষ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনের নেতৃত্বে আব্দুল লতিফ মিয়াকে মারধর করে। খবর পেয়ে পাশে অবস্থান করা আনসার সদস্য এবং সরকারি কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনেন।


অপরদিকে, আব্দুল লতিফ মিয়ার বিরুদ্ধে এতিমখানা কমিটি অনুমোদনের নামে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার পাল্টা অভিযোগ তোলেন অভিযুক্ত যুবদল নেতা মলিন।


অনুষ্ঠিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বৈঠকে সভাপতির বক্তব্যে ইউএনও শাহ্ মো. জুবায়ের বলেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল আমার দপ্তরের আমার অনুপস্থিতিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে। ইউএনওর দপ্তরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সংঘটিত হলে; সেটা কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। আপনারা হয়তো ভাবতে পারেন ইউএনও আপনাদের সাথে বসে আছেন। আমি ব্যক্তি ছোট হতে পারি। বয়সেও আপনাদের চেয়ে ছোট হতে পারি। আমার যে চেয়ার; এটাতে আমি কিন্তু রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করি উপজেলা পর্যায়ে। জেলা প্রশাসক রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন জেলা পর্যায়ে। ব্যাপারটা তো তাই। তাঁর দপ্তরে যখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটা কিন্তু আসলে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত গুরুত্ব পোঁছে দেয়।'


মারধরের ঘটনাকে ইঙ্গিত করে ইউএনও বলেন, 'আমার ডিসি স্যারকে জানাতে হয়। ডিসি স্যার আমাকে ফোন দিয়েছেন। কমিশনার স্যার আমাকে ফোন দিয়েছেন। পরবর্তীতে আমার সাথে এমপি স্যারের কথা হয়েছে তিন থেকে চারবার। আমার সাথে পিএম অফিসেও কথা হয়েছে।'



বৈঠকে উপস্থিত সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্দেশে ইউএনও আরও বলেন, 'আপনি চিন্তা করেন, কত জায়গায় এই বিষয়টা চলে যায়। এটা সিম্পল ঘটনা। হয়তো আপনাদের কাছে মনে পারে; এতো ছোট একটা বিষয়। যখন যা হয়ে যায়, উপজেলা পর্যায়ে তখন সেটা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়।'


এসময় দাঁড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করলে অভিযুক্ত যুবদল নেতা হামিদুর রহমান মলিনকে থামিয়ে দেন দেন। পরে ইউএনও ভবিষ্যতে যাতে এই ধরনের হীনকাজ না করতে সতর্ক করেন। 


ইউএনও শাহ্ মো. জুবায়ের বলেন, 'আমার দপ্তরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে; সেটার বিষয় আইনশৃঙ্খলা বৈঠকে আলোচনা করা হয়েছে। ভবিষ্যতে কেউ এই ধরনের হীনকাজ সংগঠিত করলে; সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।'


তিনি আরও বলেন, 'ভুক্তভোগীর পক্ষে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'


আরও খবর