বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক শাবানার নমিনী

জামালপুরের ইসলামপুরে ওয়ালটন প্লাজায় কিস্তিতে পণ্য ক্রয়কারী এক প্রয়াত গ্রাহককে দেওয়া হয়েছে কিস্তি সুরক্ষা সহায়তা। ওই গ্রাহকের নাম মোছা. শাবানা। তিনি ইসলামপুর পৌর শহরের কিসামতজাল্লা গ্রামের মো. সাহেবের মেয়ে। 


গত ২৯ জুলাই বিকেলে ইসলামপুর বাজারস্থ গণি টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ওয়ালটন প্লাজায় 

কিস্তি সুরক্ষা সহায়তা দেওয়া হয়। সুরক্ষা সহায়তা গ্রহণ করেন শাবানার পক্ষে তাঁর নমিনী ও সহোদর ভাই মো. আব্দুল হাই। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশন থ্রির রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) মো. শরিফুল ইসলাম এবং ইসলামপুর শাখার ম্যানেজার মো. ফিরোজ আহমেদ। এ ছাড়া ওয়ালটন প্লাজার কর্মীরা অংশ নেন। 


ওয়ালটন প্লাজা সূত্রে জানা গেছে, ওয়ালটনের গ্রাহক শাবানা গত ১৫ ফেব্রুয়ারি ইসলামপুরস্থ ওয়ালটন প্লাজা থেকে ৪৪ হাজার ১৭ টাকা মূল্যে ৪০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি টেলিভিশন কিস্তির চুক্তিতে ক্রয় করেন। এতে ২ হাজার টাকা মাসিক কিস্তিতে ১৮ মাসে টেলিভিশনটির মূল্য পরিশোধ করার কথা  উল্লেখ থাকে। গত ২৯ জুন শাবানা মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ২৫ হাজার ৯ শত টাকা কিস্তি পরিশোধ করেন তিনি। শাবানা মৃত্যুবরণ করায় তাঁর নমিনী সহোদর ভাই আব্দুল হাইকে ওয়ালটন প্লাজার সুরক্ষা সহায়তার নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া কিস্তির বকেয়া ১৮ হাজার ১১৭ টাকা মওকুফ করা হয়েছে। 



সুরক্ষা সহায়তা গ্রহণকারী মো. আব্দুল হাই বলেন, 'আমার বোন শাবানা মৃত্যুবরণ করায় তাঁর পক্ষে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ আমাকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছে। এ ছাড়া শাবানার বকেয়া কিস্তির টাকাও মওকুফ করা হয়েছে। মৃত্যুবরণ গ্রাহকদের সুরক্ষা সুহায়তা দেওয়ার বিষয়টি ওয়ালটন প্লাজার মানবিক উদ্যোগ। এটা নিশ্চয় প্রশংসনীয়। 


ওয়ালটন প্লাজার ইসলামপুর শাখার ম্যানেজার মো. ফিরোজ আহমেদ বলেন, গ্রাহকদের জন্য কিস্তি সহায়তা সুবিধা চালু করা হয়েছে। এ সুবিধার মাধ্যমে নির্ধারিত শর্তসাপেক্ষে গ্রাহক ও তাঁর পরিবার আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা পাওয়ার সুযোগ পেয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় শাবানা নামে এক গ্রাহক মৃত্যুবরণ করায় তাঁর নমিনীকে যথাযথভাবে সুরক্ষা সহায়তা দেওয়া হয়েছে। 



ওয়ালটন প্লাজার ডিভিশন থ্রির আরএসএম মো. শরিফুল ইসলাম বলেন, গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কিস্তিতে টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হতে পারে, তবে এর শর্তাবলি প্রতিষ্ঠান নির্ধারিত নীতিমালা অনুযায়ী কার্যকর হয়ে থাকে। 

আরও খবর